চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের স্বস্তি, মুশফিকের আক্ষেপ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৫৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

টেস্ট অঙ্গনে এক যুগ পাড়ি দিয়েছেন মুশফিকুর রহিম। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি। ২০০৬ সালে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সঙ্গে সবশেষ টেস্ট সিরিজ খেলে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান তখন দলের বাইরে। সেই মুশফিক এখন সাদা পোশাকের দলের অধিনায়ক। আর অপেক্ষা অস্ট্রেলিয়া দল আসার। স্মিথরা বাংলাদেশ সফর করলেই চক্র পূরণ হবে মুশফিকের।

শঙ্কার মেঘ কাটতে শুরু করেছে। নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া দল টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে বলে আশাবাদী হয়ে উঠছেন সবাই। বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) দীর্ঘদিন ধরে চলা বিরোধ সমাধানের পথে। তাতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝেও। মুশফিক আগ্রহভরে অপেক্ষায় অজিদের বিপক্ষে খেলে এক যুগের আক্ষেপ মেটানোর।

‘অবশ্যই এটা আমাদের জন্য স্বস্তির। শুধু আমি না, আমরা সবাই খুব এক্সাইটেড; আমার মনে হয় পুরো টিমই। ১২ বছর টেস্ট খেলার পরও অস্ট্রেলিয়ার সঙ্গে একটা টেস্ট খেলারও সৌভাগ্য হয়নি আমার। সব ঠিকঠাক থাকলে আমাদের জন্য অনেক বড় সুযোগ।’

গত বছর মিরপুরে ইংল্যান্ডকে সিরিজের দ্বিতীয় টেস্টে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। টেস্টে লাল-সবুজরা যে শক্তিশালী হয়ে উঠেছে, ওই সিরিজে সেই বার্তাও পৌঁছে গেছে বিশ্ববাসীর কাছে। অজিদের বিপক্ষে সিরিজটি দুই ম্যাচের। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগের সেই বার্তা আরও একবার বিশ্ববাসীকে দিতে চান টেস্ট ক্যাপ্টেন।

‘বাংলাদেশ ক্রিকেট টিম কয়েকবছর ধরে যেভাবে ভালো খেলছে,  তাতে অস্ট্রেলিয়ার মতো বড় একটা টেস্ট দলের সঙ্গে আমরা যদি আরও ভালো খেলতে পারি; সেটা অন্যরকম একটা মেসেজ দেওয়া হবে বিশ্ব ক্রিকেটকে। আমরা যেভাবে শেষ হোম সিরিজ ইংল্যান্ডের সাথে খেলেছি, চেষ্টা করবো যেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারি।’

অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না বলেও মনে করছেন মুশফিক। ‍উপমহাদেশে অজিদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই এমনটা মনে করছেন, ‘এটা সহজ হবে না। উপমহাদেশে তাদের রেকর্ড অনেক ভালো। ভারতে শেষ সিরিজ হারলেও একটা ম্যাচ ওরা জিতেছিল। সবকিছু ভেবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

মঙ্গলবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসের আইকন হিসেব চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন মুশফিক।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ আসার কথা আগামী ১৮ আগস্ট। ২২-২৩ আগস্ট ফতুল্লায় একটি দুইদিনের ম্যাচ খেলার কথা সফরকারীদের। সিরিজের প্রথম টেস্ট মিরপুরে ২৭-৩১ আগস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর। আসন্ন সিরিজ সামনে রেখে ১০ জুলাই থেকে মিরপুরে কঠোর অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ দল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতির সঙ্গে যে বিচারপতিরা একমত, আর যারা একমত নন

পরবর্তী

৫৭ ধারা নিয়ে ছাগলামি

পরবর্তী

৫৭ ধারা নিয়ে ছাগলামি

শহীদ খাকান আব্বাসী

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শহীদ আব্বাসী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT