চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে বাংলাদেশের ৩৪৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচে ৩৩৮ রান তুলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই রেকর্ড ভাঙতে সময় লাগল মোটে ৪৮ ঘণ্টা। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছে ৩৪৯ রান। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন মুশফিকুর রহিম।

৬০ বলে ১৪ চার ও ২টি ছয়ে পৌঁছান তিন অঙ্কে। ওয়ানডেতে আগের রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে ছিল। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন টাইগার অলরাউন্ডার।

রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে বেশ কয়েকটি মাইলস্টোন ছুঁয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রানে পৌঁছান, ওয়ানডেতে মুশফিক ৭ হাজার ও লিটন দাস পৌঁছান ২ হাজার রানের ক্লাবে।

দলীয় সংগ্রহ দুইশ ছোঁয়ার পর আগ্রাসী হয়ে ওঠেন মুশফিক। চারের পসরা সাজিয়ে আইরিশ বোলারদের হতাশায় ডোবান। টি-টুয়েন্টি ধাচের ব্যাটিং করে শেষ ১৪.১ ওভারে বাংলাদেশ তোলে ১৪৯ রান।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাইলফলক থেকে ৪৫ রান দূরে ছিলেন মুশফিক। টানা দুই বাউন্ডারি মেরে ৭ হাজার রানে পৌঁছান এই উইকেটরক্ষক-ব্যাটার। ফিফটি তোলার পর হয়ে ওঠেন বিধ্বংসী। ৩৩ বলে পঞ্চাশ ছোঁয়ার পর পরের পঞ্চাশ করেন মাত্র ২৭ বলে। তাতেই হয়ে যায় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

বড় সংগ্রহের পথে লিটন দাস ৭০, নাজমুল হোসেন শান্ত ৭৩, তৌহিদ হৃদয় ৪৯ রানের ইনিংস খেলে অবদান রাখেন।

লিটনের পর শান্তও আউট হন সত্তর পেরিয়ে। আগের ম্যাচের মতোই সেঞ্চুরির আশা জাগিয়ে ফেরেন বাংলাদেশের দুই ব্যাটার। তবে তাদের গড়ে দেওয়া ভীতের ওপর দাঁড়িয়েই শেষের ওভারগুলো আগ্রাসণ চালান মুশফিক-তাওহিদরা।
দলীয় রান দুইশ ছোঁয়ার আগে দ্রুত ২ উইকেট হারালে ক্রিজে আসেন নতুন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। শুরুতে একটু নড়বড়ে থাকলেও রান তোলার গতি বাড়ে দলীয় সংগ্রহ দুইশ পেরোনোর পর।
Reneta

ম্যাচের শুরুতে উইকেট ধরে খেলতে গিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। পড়ে খোলস ছেড়ে বের হয়ে রানের গতি বাড়ান শান্ত-লিটন। দেড়শ পর্যন্ত ঠিকঠাক থাকলেও ৮ রানের মধ্যে দুই উইকেট (সাকিব-শান্ত) হারালে খানিকটা ছন্দপতন হয়। তবে সময়ের সঙ্গে দ্রুতই মানিয়ে নেন মুশফিক-তাওহিদ। পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ১২৮ রান।

দুপুরের মেঘাচ্ছন্ন আবহাওয়া বোলারদের সুবিধা এনে দিলেও সময়ের সঙ্গে কাটতে শুরু করে প্রভাব। ৬ ওভারে ১৪ রান তোলা বাংলাদেশ পরের দুই ওভারে নেয় ১৬ রান। তামিম-লিটনরা থিতু হয়ে দ্রুত রান তুলতে শুরু করেন।

কিন্তু দলীয় দশম ওভারে ঘটে বিপত্তি। দলীয় ফিফটির আগে রান আউট হয়ে ফেরেন তামিম। জন্মদিনে আক্ষেপ নিয়ে তাকে ছাড়তে হয় মাঠ। ৩১ বলে চার বাউন্ডারিতে বাংলাদেশ অধিনায়ক করেন ২৩ রান।

এরপর লিটন-শান্ত মিলে ১৪০ রানের জুটি গড়ে। বাংলাদেশের নবম ব্যাটার হিসেব ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ৭১ বলে ৭০ রান আউট হন লিটন দাস।

এর পর নাজমুল হাসান শান্তও তুলে নেন ফিফটি। ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেলেও বেশি দূর এগোতে পারেননি তিনি। ৭৭ বলে ৭৩ রান করে সাজঘরের পথ ধরেন শান্ত। ১৯ বলে ১৭ রান করা সাকিবকে ফেরান হিউম।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লিটনের দরকার ছিল ৫৫ রান। ফিফটি পেরিয়ে লিটন পৌঁছান ২ হাজারে।

২০১৫ সালে ক্যারিয়ার শুরু করা লিটন সেঞ্চুরি করেছেন পাঁচটি। ফিফটির সংখ্যা আটটি। লিটনের আগে বাংলাদেশের কেবল আট ব্যাটার দুই হাজার কিংবা তার বেশি রান করেছেন।
তিনটি করে চার-ছক্কায় ৭১ বলে ৭০ রান করে আউট হন লিটন। সত্তরের ঘরে আউট হন নাজমুলও।

দলীয় ৪২ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন তামিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজলিটনলিটন দাসলিড স্পোর্টসশান্তসাকিবসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT