চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, সৌম্যর ফিফটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০১, মে ২০১৭
স্পোর্টস
A A
ছবি: অ্যারুনডেল ক্যাসলের টুইটার পেজ থেকে নেয়া

ছবি: অ্যারুনডেল ক্যাসলের টুইটার পেজ থেকে নেয়া

সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন ম্যাচে ডিউক অব নরফোক একাদশকে ৩৪৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথম ব্যাট করে অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৪৫ রান করে টাইগাররা।

ইংলিশ কন্ডিশনে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জটা ভালই সামলান সফরকারী ব্যাটসম্যানরা। বিনা উইকেটে ৯ ওভারে ৫৭ রান তোলার পর ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে দুশো রান পেরিয়ে যায় বাংলাদেশ। পরে মুশফিকের অনবদ্য শতরানে বড় স্কোর পায় টাইগাররা। ১৩৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। মাত্র ৯৮ বলে ১৪টি চার একটি ছক্কায় এ রান করেন তিনি।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেছেন সৌম্য সরকার। এই রান করতে সৌম্য বল খেলেছেন ৬৪টি। এছাড়া ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৪৪ রান। মেহেদী হাসান মিরাজ ৩১ ও নাসির হোসেন করেন ২৬ রান।

ছবি: অ্যারুনডেল ক্যাসলের টুইটার পেজ থেকে নেয়া

অ্যারুনডেল ক্যাসলের টুইটার পেজে এ তথ্য জানানো হয়েছে।

তবে টাইগাররা ব্যাট হাতে রাজত্ব চালালেও সুবিধা করতে পারেননি সফরকারী বোলাররা। স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কোন উইকেট না হারিয়েই ১৮ ওভারে ১০১ রান তুলে ফেলেন। এরপরই বৃষ্টির হানা। শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। অফিশিয়ালরা পর্যাপ্ত অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা না থাকায় সোমবার অধিনায়কত্ব করেছেন মুশফিকুর রহিম। পিঠে ব্যথার কারণে বিশ্রামে আছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

ছবি: অ্যারুনডেল ক্যাসলের টুইটার পেজ থেকে নেয়া
Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ভাড়া র্নির্ধারণ করা হবে’

এপ্রিল ২১, ২০২৬

‘ইউনাইটেডে গার্নাচোর আচরণ বাজে ছিল’

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধক্ষেত্রের জন্য ‘নতুন কার্ড’ প্রস্তুত করার কথা বলছে ইরান

এপ্রিল ২১, ২০২৬

‘যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি আপাতত বাতিল নয়’

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT