চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের দিন, বাংলাদেশের দিন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:২৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সকালের সূর্য মিলিয়ে গেল দুপুর গড়াতেই। মেঘলা আকাশের নিচে ফ্লাড লাইটের আলোয় ব্যাট হাতে ছুটলেন মুশফিকুর রহিম। তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। মুশফিকের ব্যাটের জোয়ারে ভেসে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৫৬০ রান তুলে।

সোমবার ২৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে করেছে ৯ রান। অফস্পিনার নাঈম হাসান জোড়া আঘাত হানেন ইনিংসের প্রথম ওভারেই।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হার বাঁচাতে জিম্বাবুয়েকে করতে হবে আরও ২৮৬ রান, হাতে ৮ উইকেট। কেভিন কাসুজা ৮ ও ব্রেন্ডন টেলর ১ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন।

টেস্ট ক্যারিয়ারে মুশফিকের সাত সেঞ্চুরির তিনটিই ডাবল। তার সবশেষ ডাবল সেঞ্চুরিটিও জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৮ সালের নভেম্বরে মিরপুরে তিনি অপরাজিত থাকেন ২১৯ রানে। বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেট ৫২২ রান তুলে।

সেটিই ছিল জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগেরটি ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হকের সেঞ্চুরি (১৩২), নাজমুল হোসেন শান্ত (৭১) ও লিটন দাসের (৫৩) ফিফটিতে বাংলাদেশ পেরোয় সাড়ে পাঁচশ।

জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয় ২৬৫ রানে। দ্বিতীয় দিন শেষ বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে তোলে ২৪০ রান। তৃতীয় দিনে ৩ উইকেট খরচায় যোগ করে আরও ৩২০ রান।

বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ অবদান মুমিনুল-মুশফিকের চতুর্থ উইকেট জুটির ২২২ রান। ১৭২ থেকে তারা বাংলাদেশকে নিয়ে যান চারশর কাছে (৩৯৪)।

মুশফিকের সঙ্গে মুমিনুলও জাগিয়েছিলেন ডাবলের আশা। সোজা ব্যাটে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন বাঁহাতি স্পিনার এনডিলোভুর হাতে। ২৩৪ বলে ১৪ চারে ১৩২ রান করেন মুমিনুল। ভাঙে দুইশ পেরোনো জুটি।

বেশিক্ষণ টিকতে পারেননি মিঠুন। ২৩ বলে তিন চারে ১৭ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন এ ডানহাতি ব্যাটসম্যান। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

ফিফটির পর বেশিদূর যেতে পারেননি মুশফিকের সঙ্গে শতরানের জুটি গড়া লিটন। সিকান্দার রাজার বলে ধরা পড়েন রেগিস চাকাভার গ্লাভসে। ৯৫ বলে পাঁচ চারে ৫৩ রান করে ফিরে যান লিটন। ভাঙে ১১১ রানের জুটি।

ট্যাগ: তামিমমুমিনুলমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমন্বিত ভর্তি পরীক্ষায় নেই ঢাবি

পরবর্তী

কক্সবাজারে কৃষককে পিটিয়ে হত্যা

পরবর্তী

কক্সবাজারে কৃষককে পিটিয়ে হত্যা

পাপিয়া ও তার স্বামী ১৫ দিনের রিমান্ডে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT