চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের টসকাণ্ড আর ব্যবহারে বিস্মিত বিসিবি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪১ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ ও খেলোয়াড়ের আলোচনা, মাঠে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টস জিতে ফিল্ডিং। তারপর সংবাদ সম্মেলনে কোচকে নিয়ে মন্তব্য। মুশফিকুর রহিমের এমন সিদ্ধান্ত আর কথাবার্তায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন কর্মকর্তা।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকরাম বললেন, ‘কোচের সঙ্গে তার সমস্যা আছে কিনা আমরা জানি না। ওতো (মুশফিক) আমাদের এ বিষয়ে কিছু বলেনি। এমন কিছু হলে ওর তো উচিত আমাদের সঙ্গে আলোচনা করা। অফিসিয়ালি ও আমাদের কিছুই বলেনি।’

সিরিজ শেষ হলে মুশফিকের সঙ্গে এসব বিষয়ে বোর্ড কথা বলবে, ‘আসলে একটি সিরিজ চলাকালে এ ধরণের কথা বলা ঠিক না। এখন মুশফিকের নেতৃত্ব থাকবে কিনা সেটি নিয়ে কথা বলার সময় নয়। এতে করে ওর উপর তো প্রভাব পড়বেই দলের উপরও প্রভাব পড়বে। আমি মনে করি এ নিয়ে সিরিজ শেষে কথা বলা উচিত।’



মুশফিকের অধিনায়কত্ব নিয়ে আকরাম ছাড়া আরেক সাবেক অধিনায়কের বক্তব্য, ‘মাশরাফী ও তো নেতৃত্ব (ওয়ানডেতে) দিচ্ছে। ও তো কখনও দল খারাপ করলে অজুহাত দেখায় না। মাঠে খারাপ কিছু হলে তার দায় অধিনায়ককেই নিতে হবে। কারণ ব্যাখ্যা করতে হবে। দলের ভেতরের কথা মিডিয়ায় প্রকাশ করাও নিশ্চয়ই পেশাদারি মনোভাব নয়।’

আকরাম খান

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে মুশফিক বলেন, ‘কোচরা চেয়েছেন আমি যেন বাইরে বাইরে ফিল্ডিং করি। কারণ সামনে থাকলে আমার কাছ থেকে নাকি রান হয়ে যায়। আমার হাতে ক্যাচট্যাচ আসলে নাকি ধরার সুযোগ থাকে না। টিম ম্যানেজমেন্ট যেটা আপনাকে বলবে সেটা তো আপনার করতে হবে।’

ফিল্ডিং নেয়ার বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিমানবন্দরে বসে বলেন,  ‘এ ধরনের পিচে ব্যাটিং না নেওয়ার যুক্তিই হতে পারে না। এটা একমাত্র মুশফিকই ভালো বলতে পারবে। খেলার মাঝে কিছু বললে সে নার্ভাস হয়ে যাবে। ওকে তাই কিছু বলিনি। তবে কথা হয়েছে ওর সঙ্গে। ভেবেছিলাম দ্বিতীয় টেস্টে টস জিতলে ব্যাটিং নেবে। গতকাল সে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সত্যি অবাক হওয়ার মতো।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধের ফাঁদে পা দেয়নি বাংলাদেশ

পরবর্তী

মানবাধিকার: রোহিঙ্গা পরিস্থিতি ও বর্তমান বাংলাদেশ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার: রোহিঙ্গা পরিস্থিতি ও বর্তমান বাংলাদেশ

মানসিক চাপের কারণে একজন ব্যক্তি মাথায় হাত দিয়ে আচ্ছন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যা ও ধর্ষণের মতো অপরাধেও তাদের হাত ও বুক কাঁপে না

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT