চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের জন্য মাশরাফীর বোলিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মিরপুরের একাডেমি মাঠে মাশরাফির বোলিং। ছবি: বিসিবি

মিরপুরের একাডেমি মাঠে মাশরাফির বোলিং। ছবি: বিসিবি

ব্যাটে-বলে ২২ গজ মাতানোই তাদের আসল কাজ। সেই কাজটা সুনিপুণভাবে করতে আগে চাই যুতসই ফিটনেস। জাতীয় দলের ক্রিকেটারদের সেই ফিটনেস পর্বটাই চলছে। তাই বলে কতদিনই বা আর ব্যাট-বল ছাড়া থাকা যায়। রঙিন-সাদার দুই অধিনায়ক মাশরাফী-মুশফিকও থাকতে পারলেন না। রোববার সকালে একাডেমির মধ্য মাঠে ব্যাট হাতে নেমে যাওয়া মুশফিকের সামনে দেখা গেল বোলার মাশরাফীকে।

ফিটনেস ক্যাম্পে ক্রিকেটারদের মূল কাজটা জিমেই। হঠাৎ বৃষ্টি এলে একাডেমি মাঠে ফুটবলে মাতেন টাইগাররা। সেটিও ফিটনেস সেশনেরই অংশ। এই পর্বটা চলবে আরো কিছুদিন। মুশফিকুর রহিম ও মাশরাফী বিন মোর্ত্তুজার ততদিন তর সইছে না। এদিন মাশরাফীর সঙ্গে তিন স্পিনার তাইজুল, সাকলাইন ও সাঞ্জামুল বল করে গেলেন ব্যাটিং ইচ্ছুক মুশিকে। পেছনে দাঁড়িয়ে তখন বিসিবির একাডেমির কোচ সোহেল ইসলাম।

স্পিনাররা মুশফিককে স্বাভাবিক অ্যাকশনেই বল কর গেলেন। তবে ব্যতিক্রম ঘটল মাশরাফীর বেলায়। মাশরাফী তো টেস্ট খেলেন না দীর্ঘদিন, চারদিনের ম্যাচেও দেখা মেলে না তাকে। হাতে লাল বল পেয়ে যেন তাই দীর্ঘ অপেক্ষার কথাই মনে পড়ল ম্যাশের।

Banglabid

বোলিং প্রান্তে দাঁড়িয়ে লাল বলে ক্যারিয়ারের শুরুর দিকের জোশ ফিরে এল মাশরাফীতে। বোলিং করার ভঙ্গিতেও থাকল ভিন্নতা। চার-পাঁচ কদম দৌড়ে বল ছোঁড়া শুরু করলেন। গুড লেংথ, শর্ট বল, ইয়র্কার, অফ-কাটার, স্লোয়ার সবই ছুঁড়লেন। তাতে মুশফিকের ব্যাটিং অনুশীলনও হল যুতসই। আর তাতে মাশরাফীও পেলেন লাল বলের রোমাঞ্চ ফিরে পাওয়ার উপলক্ষ।

ম্যাশ পর্যাপ্ত শর্ট বল ছোঁড়ায় সব ধরণের শটই খেলা হয়েছে মুশফিকের। শর্ট বাউন্সারে পুল করলেন। গুড লেংথের কয়েকটা বল খেলতে হিমশিমও খেয়েছেন এই ব্যাটিং ভরসা।

Reneta

তবে ছোট রান আপে বোলিং, হাত বাঁকা করে দ্রুতগতিতে বল ছুঁড়ে মারা দেখে বুঝতে বাকি রইল না মাশরাফী আসলে বল হাতে নিয়েছেন কেবল মুশফিকের জন্যই। অস্ট্রেলিয়া সিরিজে মুশফিকের ব্যাট হাতে জ্বলে ওঠা কতটা জরুরী, টেস্ট টিমের বাইরে থেকেও সেটি বোঝাতে তৎপর যেন মাশরাফী। মুশির সেরা প্রস্তুতির জন্য তাই নিজেই তৎপর হয়ে উঠলেন ওয়ানডে অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনিন্দ্য সুন্দর বিলপাড়ে র‌্যাবের এপিসি আর আকাশে হেলিকপ্টার

পরবর্তী

একসাথে তিনটি ছবিতে ওমর সানি ও মৌসুমী

পরবর্তী
ওমর সানি ও মৌসুমী

একসাথে তিনটি ছবিতে ওমর সানি ও মৌসুমী

গুলশান হামলার সহযোগী জঙ্গি সোহেলকে জিজ্ঞাসাবাদে ঢাকায় আসছে ভারতীয় তদন্ত সংস্থা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT