ওয়েলিংটন থেকে: ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করার সময় হাতের আঙ্গুলে আঘাত পাওয়ায় মুশফিকুর রহিমকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তবে স্বস্থির কথা মুশফিকের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে কোনো অসুবিধা নেই।
শনিবার বেসিন রিজার্ভে প্রেস মিটে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য জানান।
হাতে ব্যথা থাকায় শনিবার বেসিন রিজার্ভের পাশের একটি এক্স-রে সেন্টারে এক্স-রে করা হয় মুশফিকের, এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই ফিজিও’র পরামর্শে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে থাকছেন মুশফিক।
রাবিদ ইমাম জানান, এক্স-রে রিপোর্টে মুশির হাড়ে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঙ্গুলে ব্যথা আছে, ফোলাও আছে। তাই ৪৮ ঘন্টা পর রিভিউ করা হবে।
গতকাল (শুক্রবার) নিউজ্যিলান্ডে ১৫৯ রানের ম্যারাথন ইনিংস খেলার পথে সময় বাঁ হাতের বুড়ো আঙুল ও ডান হাতের তর্জনীতে চোট পান মুশি। আঙুলে ব্যাথার কারণে আজ ইনিংস ঘোষণার পর ফিল্ডিংয়ে নামতে পারেননি মুশফিক। মাঠে দল পরিচালনা করছেন সহ-অধিনায়ক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
মুশফিকের জায়গায় উইকেটের পিছনে দাঁড়িয়েছেন ইমরুল কায়েস। ফিল্ডিং করছেন সৌম্য সরকার।
ভিডিওতে রাবিদ ইমামের বক্তব্য….
https://www.youtube.com/watch?v=g8eQEAQXVRM









