চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশতাকের বাড়ি ঘেরাও করতে দেয়নি পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

কুমিল্লার দাউদকান্দিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী খুনি খন্দকার মুশতাকের বাড়ি ঘেরাওয়ের চেষ্টাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধা দিয়েছে পুলিশ। এ সময় তাদের সাথে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

তবে পুলিশ আগে থেকেই ঐ বাড়িটি ঘিরে রাখায় এবং সড়কে বালির ট্রাক্টর ফেলে প্রতিবন্ধকতা তৈরি করায় বাড়ি পর্যন্ত যেতে পারেনি নেতাকর্মীরা। সড়কের সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি সমাপ্ত করতে হয়েছে তাদের।

দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন রবিবার বিকাল ৪টায় শহীদনগর থেকে মিছিল নিয়ে গিয়ে সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে মুশতাকের বাড়ি ঘেরাও করে প্রতিবাদ ও নিন্দা জানানোর কর্মসূচি ঘোষণা করেন।

পূর্ব ঘোষিত এ কর্মসূচিকে ঘিরে আইন শৃংখলা বাহিনী বাড়িটি ঘিরে রাখে। সেই সাথে দশপাড়া সড়কে যানচলাচল বন্ধ করে দেয়।

দাউদকান্দির শহীদনগর ট্রমা সেন্টার থেকে মিছিল নিয়ে মুশতাকের বাড়ি ঘেরাওয়ের জন্য যাওয়ার সময় শহীদনগর-জুরানপুর সড়কের বাগুলপুর এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী বালির ট্রাক্টর রেখে প্রতিবন্ধকতা তৈরি করে।

এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মী দশপাড়ায় মুশতাকের বাড়ি যেতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ঘিরে রাখে। পুলিশের সাথে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভাঙ্গতে না পারায় সড়কে বসে বিক্ষোভ করতে থাকে নেতাকর্মীরা। প্রায় দেড় ঘন্টা রাস্তায় অবস্থান করে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে মুশতাকের বাড়ি বাজেয়াপ্তের দাবি জানানো হয়।

Reneta

আজ সকাল থেকে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মুশতাকের বাড়ি ঘিরে রাখে । পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন নজরদাড়িতে রাখে পুরো এলাকা। আশপাশের সড়ক ও এলাকায় জোরদার করা হয় পুলিশি টহল । নজরদারি করা হয় মানুষের গতিবিধির উপর।

সড়কের আশপাশ, ঘরবাড়ি ও বিভিন্ন দোকানে সাদা পোশাকে মোতায়েন করা হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। যে কোন অপ্রীতিকর বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিয়োগ করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আফরোজকে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্তক অবস্থায় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে ঐ বাড়ি নজরদারিতে রেখেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার মুশতাকজাতীয় শোক দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT