চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুর্শিদার ফিফটিতে টাইগ্রেসদের বড় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সালমা-সুরাইয়াদের বোলিং তোপে স্কটল্যান্ডের নারীদের অল্পতে আটকানোর পর ব্যাট হাতে মুন্সিয়ানা দেখান মুর্শিদা খাতুন। বাহাতি ওপেনারের দুর্দান্ত ফিফটিতে বড় জয় পায় বাংলাদেশ নারী দল।

মালয়েশিয়ায় কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের পূর্ণ পয়েন্ট তুলে নেয় সালমা-সুলতানারা। স্কটিশ নারীদের ৭৭ রানে থামিয়ে জয়ের বন্দরে পৌছায় পাঁচ ওভার থাকতেই। ৯ উইকেটের বড় জয়ে আসরের পরের ধাপে যেতে পা একধাপ বাড়িয়ে রাখল টাইগ্রেসরা।

কুয়ালামপুরের কিনারা অ্যাকাডেমি ওভালে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে নিগার সুলতানার দল। ৬ রানের মাথায় স্কটিশদের ব্যাটিং লাইন আপে প্রথম ধাক্কা দেন সুরাইয়া।

দলীয় ৫০ রান পর্যন্ত দারুণ গতিতে এগোচ্ছিল স্কটিশ নারীরা। কিন্তু সেখানে বাধ সাধেন নাহিদা আক্তার। অপর পাশ থেকে দুর্দান্ত বোলিং করে যান সালমা খাতুন-মেঘলারা। টাইগ্রেসদের বোলিং তোপে ৫০ রানে তিন উইকেট হারানো স্কটিশরা বাকি ২৭ রান যোগ করতে হারায় বাকি উইকেট।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সুরাইয়া-নাহিদা-মেঘলা। ৩ ওভারে ৯ রান খরচায় দুই স্কটিশকে ফেরান সালমা খাতুন।

ছোট লক্ষ্য পার করতে শুরুতে ধাক্কা খেলেও পরে বড় জয় নিয়েই মাঠ ছাড়েন টাইগ্রেসরা। কুড়ি ওভারের ম্যাচের ৫ ওভার থাকতেই জয়ের বন্দরে পা রাখেন মুর্শিদা-ফারজানারা। ৫৫ বলে ৬টি চার আর ১ ছক্কায় ৫০ রানের ইনিংস খেলেন মুর্শিদা। দুর্দান্ত ফিফটি হন ম্যাচ সেরাও।

Reneta

আগামীকাল একই মাঠে শ্রীলঙ্কান নারী দলের বিপক্ষে লড়বে নিগার সুলতানার দল।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ নারী দলমালয়েশিয়ায় কমনওয়েলথ গেমসমুর্শিদালিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT