চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুরালিকে দেখিয়ে এক ওভারে ৭ ছক্কা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়ের হাতে পুরস্কার গ্রহণের ছবি, মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ওভারে ছয় ছক্কা, হাতেগোনা কয়েকবার দেখেছে ক্রিকেট বিশ্ব। এবার এক ওভারে ৭ ছক্কাও দেখা গেল। কাজটি করেছেন শ্রীলঙ্কার এক তরুণ ক্রিকেটার। ছক্কা বৃষ্টির নতুন রেকর্ডের চাক্ষুষ সাক্ষী হয়েছেন আবার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

নভিন্দু পাহসারার এক ওভারে ৭ ছক্কা বিশ্ব ক্রিকেটের যেকোনো পর্যায়েই রেকর্ড। শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটারদের নিয়ে প্রথমবার অনুষ্ঠিত ‘মুরালি গডনেস কাপের’ ফাইনালে এই কীর্তি গড়েন পাহসারা। আর গ্যালারিতে উপস্থিত থেকে হাততালিতে মাতেন মুরালিধরন। পরে ভূয়সী প্রশংসাও করেছেন পাহসারার।

ব্যাটিংয়ে তাণ্ডব চানালোর জন্য স্কুল ক্রিকেট থেকেই পরিচিত নভিন্দু পাহসারা। সেটারই প্রমাণ দিলেন আরেকবার। টুর্নামেন্টের ফাইনালে তিন নম্বরে নেমে ৮৯ বলে ১০৯ রান এসেছে নভিন্দুর থেকে। তার সাত ছক্কার ওভারের একটি ছিল নো-বল।

নভিন্দুর সেঞ্চুরিতে ৩৬ ওভারের খেলায় তার দল ৭ উইকেটে ২৮৩ রান তোলে। পরে চ্যাম্পিয়নও হয়েছে দলটি। ম্যাচ শেষে নভিন্দুর হাতে পুরস্কার তুলে দেন মুরালিধরন। এসময় নভিন্দুকে লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বর্ণনা করেন। পুরো টুর্নামেন্টের স্পন্সরও ছিল মুরালিধরনের ‘ফাউন্ডেশন অব গডনেস’।

ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারার রেকর্ড হয়েছে মাত্র পাঁচটি। ১৯৬৮ সালে ইংলিশ কাউন্টিতে ওয়েস্ট ইন্ডিজের স্যার গারফিল্ড সোবার্স গ্ল্যামরগনের ম্যালকম ন্যাশের এক ওভারে ৬টি ছয় মারেন। মুম্বাইয়ের ব্যাটসম্যান রবি শাস্ত্রী ১৯৭৪ সালে এ রেকর্ড করেন।

আন্তর্জাতিক ওয়ানডেতে ছয় বলে ছয় ছক্কার একমাত্র কীর্তি হার্শেল গিবসের ২০০৭ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে। আর ওই বছরই টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং। পঞ্চম ঘটনাটি ইংল্যান্ডের জর্ডান ক্লার্কের, ২০১৩ সালে ল্যাঙ্কাশায়ার ও ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশের এক ম্যাচে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক ওভারে ছয় ছক্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT