চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই ফিল্ম সিটিতে মহরতে শুরু ‘বঙ্গবন্ধু’র শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
অন্যান্য, বিনোদন
A A

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মুম্বাইয়ে আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’র শুটিং।

এদিন মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ছবির অভিনেতাদের একটি অংশ, নির্মাতা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তবে ছবির পুরোপুরি শুটিং শুরু হবে আগামি ২৫ জানুয়ারি থেকে।

ছবির পরিচালক শ্যাম বেনেগাল, প্রধান চরিত্র আরিফিন শুভসহ শুটিং ইউনিটের বাইরে মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাইকমিশনার মহম্মদ লুতফর রহমান এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Banglabid

ছবিটির শুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়।কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি। ফলে মুম্বাইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার সেখানকার একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠান সেরে ফেললেন।

ইতোমধ্যে বাংলাদেশ থেকে একঝাঁক শিল্পী-অভিনেতা মুম্বাই গিয়ে পৌঁছে গেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, টানা ১০০ দিনের মতো মুম্বাইতে ছবিটির শুটিং চলবে। তারপর পুরো ইউনিট দ্বিতীয় পর্বের শুটিংয়ের জন্য ঢাকাতে ফিরবেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ যে ‘মুজিববর্ষ’ উদযাপন করছে তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত হয়েছে। ছবির কাজ এরমধ্যেই শেষ করে সেটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালক শ্যাম বেনেগালের।

Reneta

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানার চরিত্রে সাবিলা নূর, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ সহ আরো অনেক নামীদামী তারকাকে দেখা যাবে চলচ্চিত্রটিতে।

২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তীর এ চলচ্চিত্রটি বাংলাদেশ ও ভারতের সিনেমা হলে চলবে। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি এবং ইংরেজি এই চারটি ভাষায় ডাবিং হবে ‘বঙ্গবন্ধু’র এই বায়োপিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতিশামহরতমুম্বাইযৌথ প্রযোজনালিড বিনোদনশেখ হাসিনাশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT