চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই চলচ্চিত্র উৎসবের বিচারক তারেক আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ন ১২, মে ২০২২
বিনোদন
A A

১৭তম মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগের বিচারক নির্বাচিত হয়েছেন ঢাকা ডকল্যাব পরিচালক এবং লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ এর উৎসব পরিচালক তারেক আহমেদ।

১৯৯০ সাল থেকে দক্ষিণ এশিয়ার স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের এই চলচ্চিত্র উৎসবটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফিল্ম ডিভিশন দ্বারা আয়োজিত হয়।

২৯ মে থেকে শুরু হবে এই উৎসব, চলবে ৪ জুন পর্যন্ত। মর্যাদাপূর্ণ দ্বিবার্ষিক এই উৎসবে এই প্রথমবারের মতো একজন বাংলাদেশী চলচ্চিত্র ব্যক্তিত্বকে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারের উৎসবে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ নির্বাচন করা হয়েছে। এবং সে আয়োজনে ১১টি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।এর মধ্যে তিনটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র চলচ্চিত্র – অমিতাভ রেজা চৌধুরীর “সাইলেন্স”, সুবর্ণ সেঁজুতি তুষীর “রিপলস” এবং আবু শাহেদ ইমনের “আড়াই মন স্বপ্ন”। রয়েছে আটটি প্রামাণ্যচিত্র – শবনম ফিরদৌসির ‘বোর্ন টুগেদার’, দিলারা বেগম জলির ‘জোথরলীনা’, হুমাইরা বিলকিসের ‘স্মৃতির বাগান’, রতন পালের ‘দোজাহান’, মকবুল চৌধুরীর ‘নট আ পেনি নট আ গান, সুমন দেলোয়ার ‘জোয়াল’, (নৌ-কমান্ডো), মফিদুল হকের ‘কান পেট রই’ (সাউন্ড অফ সাইলেন্স) এবং পিপলু আর খানের “হাসিনা: অ্যা ডটারস টেল” প্রদর্শিত হবে।

তারেক আহমেদ গত বছর বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মের ‘ডকস ইন প্রগ্রেস’ বিভাগে এবং অস্ট্রেলিয়ার ননফিকশন কন্টেন্টের জন্য প্রধান ইভেন্ট AIDC এ বাংলাদেশ থেকে প্রথমবারের ‘ডিসিশন মেকার’ হিসেবে মনোনীত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিল্ম ফেস্টলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরস্কের কাছে বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দর নারী চাইলেন উগান্ডার সেনাপ্রধান

এপ্রিল ১২, ২০২৬

মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

এপ্রিল ১২, ২০২৬

রঙ্গমঞ্চে হুমায়ূন আহমেদের সাইকোথ্রিলার জিন কাফিল

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT