মুম্বাইয়ে বৃষ্টি কমতে শুরু করেছে

টানা ১৫ দিন ভারি বর্ষণের পর মুম্বাইয়ে বৃষ্টি কিছুটা কমেছে। জলাবদ্ধ শহরের পানিও নামতে শুরু করেছে।
কয়েকটি রুটে ট্রেনও চলতে শুরু করেছে। তবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শহরের ওয়াডালা এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে একটি ভবনের উপর পড়লে তাদের মৃত্যু হয়।
এখনও নগরের অধিবাসীদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





