চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ে মৃদু করোনা রোগীদের চিকিৎসা হবে ফাইভ স্টার হোটেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মুম্বাইয়ের বিলাসবহুল হোটেলগুলো এখন করোনাভাইরাসে মৃদু সংক্রমণের শিকার রোগীদের চিকিৎসার কাজে ব্যবহৃত হবে। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা বেড়ে গেছে। তাই হাসপাতালগুলোতে গুরুতর রোগীদের সেবা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শহরের প্রশাসন। বৃহস্পতিবার থেকেই দুটি হোটেলে বেসরকারি হাসপাতালের কাজ শুরু হবে।

যাদের অবস্থা ততটা গুরুতর না তেমন আরো বেশি বেশি রোগীকে জায়গা দেয়ার জন্য শহরের চারতারা ও পাঁচতারা হোটেলগুলোকে কাজে লাগাবে বেসরকারি হাসপাতালগুলো। তবে এসব জায়গায় রোগীদের পাঠাতে ডাক্তারের অনুমোদন লাগবে।

হোটেলগুলোতে নূন্যতম মেডিক্যাল সরঞ্জামাদি থাকতে হবে করোনা রোগীদের জন্য। এসবই বড় বড় বেসরকারি হাসপাতালের বর্ধিতাংশ হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ব্রিহানমুম্বাই মিউনিসিপাল করপোরেশন(বিএমসি)। হোটেলগুলোতে অন্তত ২০টি ঘর থাকতে হবে করোনা রোগীদের জন্য। সেই সাথে ২৪ ঘণ্টাই থাকতে হবে ডাক্তার, পরামর্শক, নার্স, ওষুধপত্র এবং অ্যাম্বুলেন্স সেবা।

এসব হাসপাতালে সেবার জন্য ৪০০০ রুপী সর্বোচ্চ চার্জ করা যাবে আর রোগীর সঙ্গে কেউ থাকতে চাইলে দিতে হবে সর্বোচ্চ ৬০০০ রুপী।

বিএমসি বলেছে, বেসরকারি হাসপাতাল ও সংযুক্ত হোটেলগুলোর মধ্যে যথাযথ বোঝাপড়া ও নির্বিঘ্ন সমন্বয় থাকতে হবে। যাদের হাসপাতালের বেড দরকার তাদের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউতে প্রবলভাবে সংক্রমণ ছড়াচ্ছে মুম্বাইতে। সেখানকার পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বলেছে, দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালের অনেক বেডে এমন কিছু রোগী আছে যাদের জরুরি চিকিৎসাসেবা দরকার নেই। তাদেরকে যথাযথভাবে ও পযাপ্তভাবেই এসব হাসপাতালে আইসোলেশনে রাখা যাবে।

Reneta

করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সামলাতে কিছু বেসরকারি হাসপাতালকে গুরুতর রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল ঘোষণার সিদ্ধান্তও নিয়েছে মুম্বাই প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতমুম্বাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT