ক্রিকেট

মুমিনুল-মেহেদীর রেকর্ড জুটি

দুই ক্রিকেটার মাঠে আলোচনা করছে, একজন আম্পায়ার পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে দুই খেলোয়াড়ের মধ্যে আলোচনা, একজন আম্পায়ার উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোয়ালিফায়ারে ওঠার লড়াইয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫.৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ঢাকা প্লাটুন। সেই অবস্থা থেকে মুমিনুল হক ও মেহেদী হাসান জুটির রেকর্ড রান দলকে এনে দিয়েছে ২০৫ রানের বিশাল পুঁজি।

চতুর্থ উইকেট জুটিতে যোগ হয়েছে ১৫৩ রান। ১৯তম ওভারের শেষ বলে মুমিনুল ৯১ রান করে ফিরলে ভাঙে জুটি। তখন ঢাকার সংগ্রহ ১৮৮। মেহেদীর ৩৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসে দুইশ ছাড়ায় তারা।

চতুর্থ উইকেটে বিপিএলে আগের সেরা ছিল ১৪৮ রান। গত বছরের জানুয়ারিতে বিপিএলে ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে রাজশাহী কিংসের লরি ইভানস ও রায়ান টেন ডেসকাট অবিচ্ছিন্ন জুটিতে করেন দেড়শর কাছাকাছি রান।

বিষয়:ঢাকা প্লাটুনবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…