চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের ১৯৪, সাউথের প্রতিশোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি বিসিএলের প্রথম দেখায় রান তাড়া করতে গিয়ে সেন্ট্রাল জোনের কাছে হেরে গিয়েছিল সাউথ জোন। দ্বিতীয় দেখায় আগের ভুল করেনি আব্দুর রাজ্জাকের দল। এবার রান তাড়া করতে নেমে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে সাউথরা।

রাজশাহীতে আরেক ম্যাচে মুমিনুল হকের ১৯৪ রানে ভর করে নর্থ জোনের বিপক্ষে ড্র করেছে ইস্ট জোন।

চট্টগ্রামে বিসিএলের চতুর্থ রাউন্ডের শেষদিনে সেন্ট্রালের দেয়া ১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয়ে পৌঁছে যায় সাউথ জোন। দলটির হয়ে ৮৬ রানে অপরাজিত থাকেন ওপেনার এনামুল হক।

তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৮০ রান করা সেন্ট্রাল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৬৯ রানে। তাতে সাউথের লক্ষ্য দাঁড়ায় ১৩৪ রান। পেসার কামরুল ইসলাম রাব্বী ও স্পিনার মেহেদী হাসান ৪ জন করে ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন।

সাউথের এই জয়ে জমে গেছে বিসিএলের পয়েন্ট টেবিল। সেন্ট্রাল ও সাউথ দুই দলের পয়েন্ট সমান ১৭ করে। তবে দশমিক তিনশূন্য ব্যবধানে এগিয়ে সেন্ট্রাল। তাদের পয়েন্ট ১৭.৯৩। সাউথের পয়েন্ট ১৭.৬৩।

রাজশাহীতে ব্যাটিং উইকেটে রানের ফুলঝুরি বইয়ে দিয়েছেন মুমিনুল। ৩২ রানে শেষদিন শুরু করে প্রথমশ্রেণির ক্রিকেটে আরেকটি দ্বিশতক থেকে মাত্র ৬ রান দূর থেকে ফেরেন ইস্ট অধিনায়ক। রানের চেয়ে বল চারটি কম খেলেছেন মুমিনুল। ২৩টি চারের সঙ্গে আছে ৩টি ছয়ের মার।

Reneta

অধিনায়কের বিশাল ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৬২ রান তোলার পর ইনিংস ঘোষণা করে ইস্ট। প্রথম ইনিংসে ৪৬৬ রান করেছিল দলটি। ৪৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেটে ১১৬ রানে শেষদিন পার করে দেয় নর্থ। ম্যাচ গড়ায় ড্রতে। নর্থ তাদের প্রথম ইনিংস শেষ করেছিল ৩৭৭ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএল ২০১৮মুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমজাদ হোসেনের বিদায়, গোলাপীর দীর্ঘশ্বাস

পরবর্তী

ধর্মের রাজনীতি রাজনীতির ধর্ম

পরবর্তী

ধর্মের রাজনীতি রাজনীতির ধর্ম

রাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সর্বশেষ

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT