চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের ব্যাটিং ঝড় দেখতে হাজির আশরাফুল-মুশফিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

তার ব্যাটিং দেখা ক্রিকেট মাঠের উপজীব্য-উপভোগ্য সৌন্দর্যগুলোর একটি। সেই মুমিনুল হক যখন দেড়শ ছাড়ানো ইনিংস খেলেন, সেটি চর্মচক্ষুতে দেখার সুযোগ কজনই বা হারাতে চাইবেন! মুশফিক-আশরাফুলরাও চাইলেন না। তাইতো বিকেএসপিতে যখন চলছে মুমিনুল ঝড়, তখন বাউন্ডারি সীমানার বাইরে হাততালিতে ফেটে পড়লেন আশরাফুল-মুশফিকরা।

বিকেএসপিতে পাশাপাশি দুটি মাঠে খেলা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ। আগের রাতে ঝোড়ো বৃষ্টির পর মাঠ ভেজা ছিল। তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের খেলাটি ঠিকঠাক শুরু হলেও চার নম্বর মাঠে সেটি সম্ভব হল না। কলাবাগান ক্রীড়া চক্র ও লিজেন্ড অব রূপগঞ্জের খেলাটি শুরু হতে দেরি হয়েছে।

কলাবাগান-রূপগঞ্জের ক্রিকেটারদের তখন অলস সময় কাটছে। এর মাঝেই খবর, পাশের মাঠে ব্যাটে ঝড় তুলেছেন মুমিনুল। দ্রুত মাঠের সীমানার বাইরে জুটে গেল কিছু তারকা দর্শক। কলাবাগানের মেহরাব জুনিয়র, আশরাফুল, তুষার ইমরানরা হাজির; সঙ্গী রূপগঞ্জের নাঈম ইসলাম, মুশফিকুর রহিম, মোশাররফ, শরীফরা।

পরে মুমিনুল যতক্ষণ ব্যাট করলেন, সীমানার বাইরে থেকে হাততালি আর চিৎকারে উৎসাহ যুগিয়ে গেলেন এই তরকা ক্রিকেটাররা।

মুমিনুলও তাদের হতাশ করেননি। দুই বছরের বেশি সময় ধরে টাইগারদের ওয়ানডে দলে উপেক্ষিত বাঁহাতি খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। দ্বিতীয় ওভারেই ক্রিজে এসে রানে থাকা নাসির হোসেনের সঙ্গে ১৫৩ রানের জুটিতে গড়েছেন। খেলেছেন ১২০ বলে ১৫২ রানের ইনিংস। সেটি গড়েছে ১৬টি চার ও ৬টি ছক্কায়। ২৪.১ ওভার স্থায়ী জুটিতে নাসিরের অবদান ৭৬ বলে ৬৪ রান।

ফিফটি এসেছে ৫৪ বলে, মুমিনুল লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের তৃতীয় শতকে পা দেন ৮৯ বলে, পরে তৃতীয় অর্ধশতক তুলে নেন মাত্র ২৮ বলে। নাসিরের পর পারভেজ রসুলের সঙ্গে ১২.৪ ওভারে ১০১ রানের জুটি গড়েছেন মুমিনুল। গাজীর সংগ্রহ দাঁড়ায় ৩০৭ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলমুমিনুলমুশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT