চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের উচ্চতা ছোঁয়ার দিনে চেনারূপে রাজ্জাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

মুমিনুল হকের ডাবল সেঞ্চুরি, জাকির হাসানের সেঞ্চুরির দিনে ঘূর্ণিবোলিংয়ে আরেকবার জাত চিনিয়েছেন আব্দুর রাজ্জাক। ইস্ট জোনের রানপাহাড়ে ওঠা ঠেকাতে না পারলেও ৬ উইকেট তুলে নিয়ে লাগাম টানার চেষ্টা করেছেন সাউথ জোনের বাঁহাতি স্পিনার।

বিকেএসপিতে বিসিএলের ম্যাচে প্রথম ইনিংসে ৫৪৬ রানের পাহাড় গড়েছে ইস্ট জোন। পরে নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ১২৮ রান তুলে দিন শেষ করেছে সাউথ জোন।

সাউথদের চাপে ফেলতে সক্রিয় ভূমিকা রেখেছে মুমিনুল ও জাকিরের দুইশ পেরোনো জুটি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি ছুঁয়ে সেটাকে ক্যারিয়ার সেরা ইনিংসে রূপ দিয়ে সাজঘরে ফিরেছেন মুমিনুল। ইস্ট জোনের বাঁহাতি ব্যাটসম্যান ২৫৮ রানে থেমেছেন। যেকোনো ধরনের ক্রিকেটে এটিই তার সেরা ইনিংস।

বুধবার দ্বিতীয় দিনে প্রথম পানি পানের বিরতির পরপরই দ্বিশতক ছুঁয়ে ফেলেন মুমিনুল। প্রথম দিনের ১৬৯ রান নিয়ে ক্রিজে এসেছিলেন। মাইলফলকে পা ফেলেছেন ২৫৫তম বলে। তখন ছিল ১৯টি চার ও দুটি ছয়ের মার।

নবম ব্যাটসম্যান হিসেবে রাজ্জাকের বলে এলবিডব্লিউ হয়ে যখন সাজঘরে ফিরলেন, তখন নামের পাশে ২৫৮ রানের ঝলমলে ইনিংস। আট ঘণ্টার ইনিংসটিতে শেষ অবধি থাকল ২৩টি চার ও ৩টি ছক্কা।

যেকোনো ফরম্যাটের ক্রিকেটেই এটি তার সর্বোচ্চ ইনিংস। টেস্টে সেরা ১৮১, লিস্ট এ-তে ১৫২ ও প্রথম শ্রেণিতে ২৩৯ রানের ইনিংস ছিল তার। ২০১৫-১৬ মৌসুমে জাতীয় লিগে বরিশাল বিভাগের বিপক্ষে ২৩৯ রান করেছিলেন চট্টগ্রামের এ ক্রিকেটার। ২৬ বছর বয়সী তারকা সেটাই টপকে গেলেন।

Reneta

মুমিনুলের দিনে শতক তুলেছেন ইস্ট জোনের জাকির হাসানও। আগের দিনের ৪৭ রানে অপরাজিত থাকা জাকির থামেন ১১৯ রানে। মুমিনুল-জাকিরের ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয়েছে ২৩৩ রান। আর ইস্ট জোনের সংগ্রহ থেমেছে ৫৪৬ রানে।

সাউথদের হয়ে রাজ্জাক ৪১ ওভার হাত ঘুরিয়েছেন। ১৭৮ রান খরচায় ৬ উইকেট দখলে তার। যার মধ্যে আছে মুমিনুল-জাকিরের উইকেটও। এছাড়া সাকলায়ের সজীবরে দখলে গেছে ৩ উইকেট।

দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে ৪৩ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেছিল সাউথ জোনও। কিন্তু শাহরিয়ার নাফীসকে রেখে সৌম্য সরকার ১৯ রানে ফিরে গেলে ভাঙে জুটি। সোহাগ গাজীর বলে এলবিডব্লিউ হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ২ চারে ৩২ বলে এই রান তুলেছেন ধারাবাহিকতার অভাবে জাতীয় দলের বাইরে ছিটকে যাওয়া সৌম্য।

নাফীস ফিরেছেন ২৯, আর মেহেদী হাসান ৯ রানে। শেষদিকে মোসাদ্দেক হোসেন ও তুষার ইমরান বিপদ বাড়তে দেননি। জাতীয় দলের বাইরে থাকা মোসাদ্দেক ৪২ ও অভিজ্ঞ তুষার ২২ রানের তৃতীয়দিন শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএলমুমিনুলরাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT