চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলকে নিয়েই লঙ্কানদের যত চিন্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

হাথুরুসিংহে বাংলাদেশের কোচ থাকাকালীন উপেক্ষিত ক্রিকেটারের মধ্যে অন্যতম নামটি ছিল মুমিনুল হকের। ওয়ানডের পর টেস্ট দল থেকেও তাকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন শ্রীলঙ্কার বর্তমান কোচ। উপেক্ষার জবাব মুমিনুল দিয়েছেন হাথুরুর দলের বিপক্ষেই, প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে। বাঁহাতি তারকার বীরত্বে ম্যাচটা ড্র করে টাইগাররা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তাই মুমিনুলকে ঘিরে আলাদা করেই ভাবতে হচ্ছে লঙ্কানদের।

মুমিনুলের জন্য সফরকারীদের থাকছে বাড়তি পরিকল্পনাও। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুকোছাপা না করেই সেটা জানিয়ে দিলেন লঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল, ‘মুমিনুলের জন্য এই ম্যাচে আমাদের কিছু পরিকল্পনা থাকবে। আশা করি, মাঠে বোলাররা তা বাস্তবায়ন করতে পারবে।’

প্রথম ইনিংসে ১৭৬ করে চট্টগ্রামে বাংলাদেশকে ৫১৩ রানের পথ দেখান মুমিনুল। পরে লঙ্কানরা ২০০ রানের লিড নিলে আবারও জ্বলে ওঠেন এ টপঅর্ডার ব্যাটসম্যান। সফরকারীদের জয়ের পথে কাটা হয়ে তিন নম্বরে টাইগারদের স্পেশালিষ্ট ব্যাটসম্যান তুলে নেন শতক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড সেটি।

Banglabid

মূর্তিকারিগর

‘ছোট্ট’ মুমিনুলের বড় দুই ইনিংসের ধাক্কার পর হাথুরু থেকেছেন নির্লিপ্ত। সাবেক শিষ্যের ব্যাটিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় প্রশংসাবাচক কোন শব্দও বেরোয়ানি লঙ্কান কোচের মুখ। তবে চান্দিমাল মুমিনুলের ব্যাটিংয়ের উচ্ছ্বসিত প্রশংসাই করলেন।

‘চট্টগ্রামে সে অসাধারণ ক্রিকেট খেলেছে। সে টেস্টে ক্রিকেটে খুব ভাল, তার টেম্পারমেন্ট খুব ভাল। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা সহজ কাজ নয়। এটা সবসময়ই বিশেষ কিছু।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ

পরবর্তী

‘খালেদা দৃষ্টান্ত’ হলে দেশ কোথায় যাবে: ওবায়দুল কাদের

পরবর্তী
Obidul haq

‘খালেদা দৃষ্টান্ত’ হলে দেশ কোথায় যাবে: ওবায়দুল কাদের

বুড়ো হয়ে যাচ্ছেন রোনালদো

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT