চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে হবে সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৬
অর্থনীতি
A A

রাজধানীর অদূরে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া ও সদর উপজেলায় ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে প্রাথমিক পর্যায়ে ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশগত প্রভাব নিরুপণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এই প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৯৮৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মোট ৫টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৭৪ কোটি ৩১ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৩ কোটি ৪৯ লাখ টাকা যোগান দেওয়া হবে।

রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

Banglabid

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে পাওয়ার সিস্টেম মাস্টারপ্লান অনুযায়ী কয়লাকে প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করে জ্বালানি বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই আলোকে ‘মুন্সীগঞ্জ জেলায় ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন’ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) লিমিটেড ২৮৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নে করবে। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশগত প্রভাব নিরূপণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে জুলাই ২০১৬ থেকে জুন ২০১৮ পর্যন্ত।

Reneta

পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্পটি মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারি যন্ত্রপাতি ও পরিচালনে প্রয়োজনীয় কয়লা পরিবহনে সুবিধাজনক হবে। ৩০০ একর ভূমিতে বয়লার, টারবাইন, চিমনী, পানি শোধনাগার এবং বার্জ হতে কয়লা মজুদ ব্যবস্থাপনার জন্য জেটি স্থাপনসহ অধিক দক্ষতার ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট সুপার ক্রিট্রিক্যাল কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্র নির্মিত হবে।

একনেকে ৩৭৪ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দীঘি- জলাশয়সমূহ পুনঃখনন বা সংস্কার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় মোট ৮০৯টি পুকুর পুনঃখনন বা সংস্কার করা হবে।

অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো-রংপুর বিভাগীয় সদর দফতর নির্মাণ প্রকল্প,এর ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৬৩ লাখ টাকা। রুপগঞ্জ জলসিড়ি আবাসন সংযোগকারী সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি ৬৬ লাখ টাকা।

এছাড়া ঢাকা সেনানিবাসে ডাইরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর জন্য আনুসাঙ্গিক কাজসহ অফিসার্স মেস কমপ্লেক্স ও বাসস্থান নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি।

সভায় প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় সদর অফিসকে একই মডেলে করার নির্দেশনা দিয়েছেন বলে পরিকল্পনা মন্ত্রী জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেক সভা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল ২৮ আগষ্ট শুরু

পরবর্তী

ইমাম হত্যা: মোরেলকে অভিযুক্ত করেছে গ্র্যান্ড জুরি

পরবর্তী

ইমাম হত্যা: মোরেলকে অভিযুক্ত করেছে গ্র্যান্ড জুরি

আবারও মাঠে নামছেন আকরাম-নান্নুরা

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT