মুন্সীগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৭ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলীতে ঘটনার প্রতিবাদে কয়েকটি যানবাহন ভাংচুর করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা।
পুলিশ জানায়, মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এতে লেগুনার চালকসহ ৪ যাত্রী নিহত হয়। আহত হয় লেগুনার অন্য যাত্রীসহ কয়েক বাসযাত্রী।
দুর্ঘটনার পরই পালিয়ে যায় বাসের চালক । বাস ও দুমড়ে মুচড়ে যাওয়া লেগুনাটি জব্দ করা হয়েছে।






