মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজের উপরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো: সুমন (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। সুমন গুবচর ইউনিয়নের চর সৈয়দপুর এলাকার মোঃ আব্দুল জলিল মিয়ার ছেলে।
তিনি গত রাতে মোটরসাইকেল চালিয়ে মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোঃ লোকমান হোসেন জানান: মুন্সীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এসময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান সুমন। রাতেই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।







