চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
জনপদ, মুন্সীগঞ্জ
A A
সংঘর্ষ

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগে’র দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও গুলিবিদ্ধ ৪ জনসহ মোট ১০ জন আহত হয়েছে।

শনিবার সকালে চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণচর মশুরা গ্রামে এ ঘটনা ঘটে, এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মোঃ মাসুদ (২২) নামে একজন মারা গেছে। গুলিবিদ্ধ মোঃ তারিখ(২০) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং ইরফান (২৩) কে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বোমা বিস্ফোরণে সাইফুল খান(২০) নামে আহত একজন চিকিৎসাধীন রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, শনিবার ভোর ৪টার দিকে চর কেওয়ারের দক্ষিণ চর মশুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তিনজন গুলিবিদ্ধ হয়, তার মধ্যে একজন মারা যায়।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে  কাজ করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী সালাম হোসেন জানান, চর কেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত জীবন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভুইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

Reneta

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোথাও এখনো সংঘর্ষ চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনিহতসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT