পদ্মা সেতু থেকে মুন্সিগঞ্জ শহর পর্যন্ত নদী তীর ঘেষে পাকা সড়ক নির্মাণ সহ ইকো ট্যুরিজমের ব্যবস্থা, শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের কনটেইনার টার্মিনাল নির্মাণসহ ১১ দফা দাবি নিয়ে নাগরিক সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।







