সাবেক পূর্ব পাকিস্তানের গভর্নর মুনায়েম খানকে কোন এখতিয়ার বলে ৫ বিঘারও বেশি জমি বরাদ্দ দেওয়া হয়েছিলো তা জানাতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দুইদিনের মধ্যে রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে উত্তর জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ।
একইসঙ্গে ওই এলাকায় কোনো বনায়ন ছিল কিনা সে বিষয়ে একটি জরিপ প্রতিবেদনও দিতে বলেছেন আদালত।
বাড়ি উচ্ছেদ কার্যক্রমের উপর স্থগিতাদেশ চেয়ে মুনায়েম খানের ছেলে এ এইচ এম কামরুজ্জামানের করা আবেদনের শুনানির সময় ওইসব আদেশ দেন হাইকোর্ট।









