চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ এর ট্রেলারে নজর কাড়লেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ২০, মে ২০২২
বিনোদন
A A

শ্যাম বেনেগাল নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে প্রতীক্ষায় আছে সিনেপ্রেমী দর্শক। বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বহুল প্রতীক্ষিত সেই ‘মুজিব’ এর ট্রেলার উন্মোচন হলো কান চলচ্চিত্র উৎসবে। যা অনলাইনে আসার পর সিনেমাপ্রেমীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

‘মুজিব’ এর ট্রেলার দেখে অনেকে প্রশংসা করছেন, আবার অনেকে সমালোচনা করছেন। কালার গ্রেডিং, প্রস্থেটিক ও ভিএফএক্স এর ব্যবহার নিয়েও কথা বলছেন কেউ কেউ। তারমধ্যেও ৯০ সেকেন্ডের ট্রেলারে বেশ কয়েক জন ঐতিহাসিক চরিত্রের সিনে লুকের প্রশংসা করছেন সাধারণ দর্শক। বঙ্গবন্ধুর নাম চরিত্রে আরিফিন শুভ ছাড়াও বেশ কয়েকজনের লুকের প্রশংসা করছেন দর্শক।

বিশেষ করে তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক নায়ক রিয়াজ আহমেদের লুক নিয়ে মুগ্ধ দর্শক। অবিকল তাজউদ্দীন আহমদকেই রিয়াজের মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতা। একইভাবে প্রশংসা পাচ্ছেন গুণী অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তিনি মাওলানা ভাসানীর চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে কয়েকবার তাকে দেখা গেছে। হঠাৎ করে কেউ রাইসুল ইসলাম আসাদকে ভাসানীর লুকে দেখলে দ্বন্দ্বে পড়ে যাবেন!

অন্যদিকে খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে দারুণ লুকে ‘মুজিব’ এর ট্রেলারে উপস্থিত আরেক গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। ট্রেলারে তার লুকের প্রশংসা করছেন দর্শক। চরিত্রে অভিনয়ের সময় বাবু জানিয়েছিলেন, ‘আমি নিজেও এই চরিত্রটিকে ঘৃণা করি। কিন্তু যেহেতু আমি একজন অভিনেতা, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা ছিলো চরিত্রটি ফুটিয়ে তুলতে।’

এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদের উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসেন শ্যাম বেনেগাল, সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন। টানা শুটিংয়ে বাকি অংশের কাজ শেষ করে ভারতে ফিরে যান তারা।

Reneta

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে তারকা এতে অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভকানট্রেলারতাজউদ্দীন আহমদনুসরাত ফারিয়াবঙ্গবন্ধুমাওলানা ভাসানীমুজিবলিড বিনোদনশেখ হাসিনাশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT