চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষে কেউ যেন চাঁদাবাজির দোকান খুলে না বসে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

মুজিববর্ষে কেউ যেন চাঁদাবাজির দোকান খুলে না বসে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: মুজিববর্ষ উদযাপনের নামে কোন প্রকার বাড়াবাড়ি বা চাঁদাবাজির দোকান যেন কেউ না খুলে বসে সেজন্য সতর্ক থাকতে হবে।

এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা জানিয়ে তিনি বলেন: বাড়াবাড়ি নামে মুজিববর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেন কোনোভাবেই খাটো করা না হয়, সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর গুলিস্থানস্থ ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: মুজিব বর্ষকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবার তৎপর হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনের বিরোধিতা করতে গিয়ে বিএনপি মুজিববর্ষের বিরোধিতা করছে বলেও এসময় দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: ভারতের সঙ্গে বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা মুজিববর্ষে বাংলাদেশে আসবেন। এই উদ্যোগের পছন্দ হচ্ছেনা, তাই বিএনপি ও তাদের দোসররা অশুভ শক্তির পৃষ্ঠপোষকতা দিয়ে বিরোধী মহল তৈরি করেছে।

মুজিববর্ষে কর্মসূচিকে এই অশুভ শক্তি যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে তার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Reneta

মুজিববর্ষে কর্মসূচির মধ্য দিয়ে সরকারের জনপ্রিয়তা আরো বাড়বে বলে বিএনপি এটার বিরোধিতায় নেমেছে বলে দাবি করেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরমুজিববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দায় শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিলেন ৭৭ পরীক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

দেশের ভঙ্গুর আর্থিক খাত পুনরুদ্ধারে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT