চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষের সব প্রকাশনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ অপরাহ্ণ ২২, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

মুজিববর্ষের সব প্রকাশনা, স্যুভেনির ও ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেছে জাতীয় বাস্তবায়ন কমিটি।

আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী মুজিববর্ষের সব প্রকাশনা, স্যুভেনির ও ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেন।

ট্রাস্টের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী বেগম মাসুরা হোসেন ডকুমেন্টসমূহ গ্রহণ করেন।

১৭ই মার্চ ২০২০ থেকে ৩১শে মার্চ ২০২২ পর্যন্ত উদ্যাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতার জীবন ও আদর্শকে বিশেষভাবে পর্যালোচনার লক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ স্মারকগ্রন্থ, স্মরণিকা, কফি টেবিল বুকসহ বিভিন্ন দিবস বিষয়ক পোস্টার।

এছাড়াও টুঙ্গিপাড়ার মাটিসংবলিত মুজিববর্ষের শ্রদ্ধাস্মারক ও মুজিববর্ষের লোগোসংবলিত বিভিন্ন ধরণের স্যুভেনির নির্মিত হয়েছে। মুজিববর্ষ জুড়ে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও জাতির পিতাকে নিয়ে নির্মিত অডিওভিজ্যুয়াল ও প্রামাণ্যচিত্র, টিভিসি ইত্যাদির ডিজিটাল সংকলনও প্রস্তুত হয়েছে।

জাতীয় বাস্তবায়ন কমিটির সব প্রকাশনা, পোস্টার, স্যুভেনিরের সাথে জাতীয় বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রতিবেদন এবং হার্ডড্রাইভে মুজিববর্ষের ৩৮,৬৯৭টি স্থিরচিত্র, সব সভা ও অনুষ্ঠানের মোট ১০৫ ঘণ্টার ভিডিও, আয়োজিত সব অনুষ্ঠানের আলোচনা ও সাংস্কৃতিক পর্ব, নির্মিত ১২টি টিভিসি, ৩০টি প্রামাণ্যচিত্রের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হ’ল। এর আগে আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরেও ডকুমেন্টসমূহের কপি ও অনুলিপি সংরক্ষণের জন্য দেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে ইউএনএইচসিআর প্রধান

পরবর্তী

শেষদিনের নাটকীয়তায় চ্যাম্পিয়ন ম্যানসিটি

পরবর্তী

শেষদিনের নাটকীয়তায় চ্যাম্পিয়ন ম্যানসিটি

ক্ষমতায় গেলে ডিজিটাল আইন বাতিল করা হবে: বিএনপি

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT