চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজাহিদ অব বাংলাদেশ নামে নতুন জঙ্গি সংগঠনের সন্ধান

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৮:১৪ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নিষিদ্ধ জেএমবির আদলে বাংলাদেশে গড়ে উঠছে নতুন জঙ্গি সংগঠন মুজাহিদ অব বাংলাদেশ। ছদ্মনাম ব্যবহার করে ফেসবুকসহ অনলাইনে কার্যক্রম চালাচ্ছে তারা। প্রশিক্ষণ দেয়া এবং নেয়ার জন্য তারা বেছে নিয়েছে বিভিন্ন বনাঞ্চল। গোয়েন্দা পুলিশের হাতে নতুন জঙ্গি সংগঠনটির ৬ সদস্য গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এ তথ্য।

ফেসবুকে ব্যবহার করা ছদ্মনামের সূত্র ধরে খুঁজতে গিয়ে গোয়েন্দা জালে ধরা পড়ে নতুন জঙ্গি সংগঠন মুজাহিদ অব বাংলাদেশের কার্যক্রম। পরে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে এ সংগঠনের অন্যতম সদস্য জহিরুল ইসলাম ওরফে ‘চূড়ান্ত লড়াই’সহ ৬ সদস্যকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পারেন, আল কায়েদাকে অনুসরণ করে কথিত জিহাদে অংশ নিতে ফেসবুকসহ অনলাইনভিত্তিক তৎপরতা চালাচ্ছে নতুন সংগঠনটি। 

ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন,  ওয়ার্ল্ড টেরোরিজমের নতুন ট্রেন্ড হলো লিডারলেস জিহাদ। কোন একটি আদর্শে উদ্বুদ্ধ হয়ে সেটা অনলাইনভিত্তিক হতে পারে, বই পড়ে হতে পারে। তারা নিজেরা রেডিকালাইজ হয়ে পরে নিজ নিজ দেশে সামর্থ্য অনুযায়ী কথিত জিহাদে অংশ গ্রহণ করে। এটিও সেরকম একটি গ্রুপ বলে আমাদের কাছে মনে হয়েছে। যাদের সাথে জেএমবি কিংবা হরকাতুল জিহাদের সরাসরি কোন সম্পর্ক নাই। তাদের লেখা দেখে আমরা যা জানতে পেরেছি তারা অনেকটা আলকায়েদাকে অনুসরণ করে।

Banglabid

গত দু’বছর ধরে নাশকতা, হত্যাসহ বেশকিছু টার্গেট সামনে রেখে সংগঠিত হচ্ছিলো নতুন এ জঙ্গি সংগঠন। এ পর্যন্ত ২৫/৩০ জন সক্রিয় সদস্যের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা।

মনিরুল ইসলাম বলেন, এরা গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের আশেপাশে সংলগ্ন জঙ্গলে এবং চিটাগংয়েও বনাঞ্চল ট্রেনিং করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গোয়েন্দা এ কর্মকর্তা বলেন, এ পর্যন্ত ৬টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ সংগঠনগুলোর মধ্যে বর্তমানে সব চেয়ে বেশি তৎপর রয়েছে জেএমবি এবং হিজবুত তাহরির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি সংগঠন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT