চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজাহিদের মেয়ের আকুতি ‘আমার বাবাকে ফিরিয়ে দিন’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১১:০৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A

‘‘আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন’’ মঙ্গলবার দুপুরে মুজাহিদের পশ্চিম আগারগাঁওয়ের ভাড়া বাসায় এভাবেই কান্নাভেজা চোখে চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলছিল নিখোঁজ মুজাহিদুর রহমানের বড় মেয়ে মুমতাহিনা রহমান মারিয়া (৮)।

বড় মেয়েটি স্পষ্ট করে তার বাবাকে ফিরিয়ে দেওয়ার কথা জানালেও ছোট মেয়ে মেহেরিমা রহমান মুমু (২) সারা বাড়ি জুড়ে বাবাকে খুঁজে বেড়ায়।

‘‘এদিক ওদিক তাকিয়ে বাবা বাবা বলে ডাকতে থাকে, মুঠোফোনে বাবার সঙ্গে কথা বলতে চায়।’’ বলেন মুজাহিদের স্ত্রী কামরুন নাহার লাকি।

Banglabid

গত ২৬ নভেম্বর (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. মুজাহিদুর রহমান বাসা থেকে বের হয়ে গিয়ে আর ফেরেন নি। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।

মুজাহিদের স্ত্রী কামরুন নাহার লাকি তার স্বামী নিখোঁজের বিষয়ে গত ২৯ নভেম্বর রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

২৬ তারিখের ঘটনা বর্ণনা করে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি কাশিমপুর কারাগারে বিউটিশিয়ানের কাজ করি, অফিসে যাওয়ার আগে মুজাহিদ ঘুমিয়ে ছিল। পরে বড় মেয়ের কাছে জেনেছি বাসা থেকে বের হয়ে ওকে স্কুলে দিয়ে চলে যায়।’

Reneta

মুজাহিদের সঙ্গে শেষ কথা ২৬ নভেম্বর রাতে হয় জানিয়ে বলেন, ‘রাতে ফোন দিয়ে আমাকে বলেছিল আজ আসার কথা থাকলেও আসতে পারছি না, আগমীকাল আসব, বিদেশ থেকে মামার কাছে বড় ভাইয়ের পাঠানো টাকা নিতে মুন্সীগঞ্জ এসেছি। পরদিন সকালে মুজাহিদের মুঠোফোনে রিং হলেও তা ধরে নি।’

পশ্চিম আগারগাঁয়ের শাপলা হাউজিং এলাকার এই বাসাতেই ভাড়া থাকতেন মুজাহিদ

কামরুন নাহার বলেন, ‘২৮ নভেম্বর রাতে মুজাহিদের বড় বোন মণি ফোন দিয়ে জানান, মুজাহিদ মামার বাসা থেকে ৭০ হাজার টাকা বের হয়, ওইদিন দুপুর দেড়টায় মুজাহিদ মামাকে জানায় গুলিস্তান পৌঁছে গেছি। এর আগে দুপুর সাড়ে বারোটায় আমার দুলাভাই মুজাহিদকে ফোন দিলে বলেছিল মুন্সীগঞ্জ আছি।বিকেলের ভেতর বাসায় আসব।’

“তারপর থেকে আর যোগাযোগ নেই ফোন বন্ধ, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবার বাড়িতেই খোঁজ নেওয়া হয়েছে কিন্তু কোথায় মুজাহিদ যায় নি।”

জিডি করতে দেরি করলেন কেন জানতে চাইলে মুজাহিদের স্ত্রী বলেন, শুরুতে মনে করেছিলাম বন্ধু-বান্ধব বা কোন আত্মীয় স্বজনের বাসায় রয়েছে, মোবাইলে চার্জ নেই, তাই বাসায় ফোন দিতে পারছে না। পরে ২৯ নভেম্বর রাতে জিডি করি।

বেশ কয়েকদিন একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করেছেন জানিয়ে কামরুন নাহার বলেন, ‘অন্য চাকরির জন্য চেষ্টা করছিল মুজাহিদ, বাসায় যতোক্ষণ থাকত লেখাপড়াই করত।’

কাউকে সন্দেহ করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ও খুব হাসিখুশী প্রাণবন্ত ছিল, যেখানেই যেত সেখানেই মিশে যেত। ওর আচরণ ছিল শিশুসুলভ। কাউকে সন্দেহ করার কোন কারণ নেই। এছাড়া কারো সঙ্গেই আমাদের কোন ঝামেলা নেই।’

মুজাহিদের স্ত্রী কামরুন নাহার

কেঁদে কেঁদে কামরুন নাহার বলেন, ‘আমি শুধু শুনতে চাই ও বেঁচে আছে, আর কিছু লাগবে না, ছোট মেয়ে বাবাকে দেখতে ছটফট করে, মুঠোফোনে বাবার সঙ্গে কথা বলতে চায়।’

তবে স্বামীর রাজনৈতিক পরিচয় জানেন না বলে একাধিকবার এড়িয়ে যান কামরুন নাহার। বলেন, এ বিষয়গুলো আমার সঙ্গে ও কখনো আলোচনা করে নাই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১২ নভেম্বর মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।” এই শিরোনামে ছবিসহ মুজাহিদকে ট্যাগ করে শেয়ার করা হয়েছে।

গত ৪ নভেম্বর একটি পোস্টে মুজাহিদ লিখেছিলেন, পারলে মারো, নইলে মরো। আর কত সহ্য করা যায়?????

পশ্চিম আগারগাঁওয়ের মিজান মসজিদ এলাকার স্থানীয়রা জানান, মুজাহিদ খুব কমই বাসা থেকে বের হতো। এলাকায় বেশি আড্ডা দিতেন না।

৪ নভেম্বর মুজাহিদের দেওয়া ফেসবুকের একটা পোস্ট

মুজাহিদের নিখোঁজের ব্যাপারে জানতে চাইলে শেরে বাংলা নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, মুজাহিদের সঙ্গে তার মামার শেষ কথার সময় মুজাহিদ গুলিস্তান এলাকায় ছিল, আমরা ঢাকা মেডিকেল হাসপাতালে খোঁজ নিয়েছি, অজ্ঞান পার্টির কবলে পড়েছে কিনা সেটিও দেখেছি কোথাও কোন খোঁজ পায়নি।

মোবাইল ট্র্যাকিং করেও তার অবস্থান নিশ্চিত করা যায় নি জানিয়ে তিনি বলেন, মুঠোফোন বন্ধ পাওয়ায় ট্র্যাকিংয়ে সমস্যা হচ্ছে, আমরা তার কল লিস্ট ধরে ধরে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরুজালেমের স্বীকৃতি: নিজ দেশেই বাধার মুখে যুক্তরাষ্ট্র

পরবর্তী

রোনালদোর জন্য প্রাপ্য সম্মান চাইলেন জিদান

পরবর্তী

রোনালদোর জন্য প্রাপ্য সম্মান চাইলেন জিদান

'অপুর জন্য খারাপ লাগছে, সে ধর্ম ছেড়ে শাকিবের কাছে এসেছিলো'

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT