চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজাহিদের নির্মমতার সাক্ষী রুস্তম আলী

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৩:২৬ পূর্বাহ্ন ১৬, জুন ২০১৫
রাজনীতি
A A

গাছগাছালি-পাখপাখালিতে ভরা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ যেনো দাঁড়িয়ে আছে শান্তির ছায়া হয়ে। কিন্তু ৪৫ বছর আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সবুজ এই ক্যাম্পাসটিকেই টর্চার সেলে পরিণত করেছিলেন ইসলামী ছাত্রসংঘের সভাপতি এবং আল বদর বাহিনীর কমান্ডার আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

ওই সময় কলেজের দেখাশোনার দায়িত্বে ছিলেন মো. রহম আলী। তিনি দেখেছেন, নিজামী-মুজাহিদ এবং অন্যরা কিভাবে বাঙালিদের কষ্ট দিয়ে মেরেছে। কিভাবে চোখ তুলে ফেলেছে, আঙুল থেঁতলে দিয়েছে। এরপর হত্যা করেছে নির্মম কায়দায়।

বয়সের ভারে রহম আলী অনেক কিছুই মনে করতে পারেন না। কথাও বলতে পারেন না খুব একটা। তার ছেলে মো. রুস্তম আলীর তখন বয়স ছিলো ২১। বাবার পাশে পাশে থেকে অনেক কিছু তিনিও দেখেছেন। ভয়ে সবসময় কুঁকড়ে থাকলেও গোপনে গোপনে সহায়তা করেছেন মুক্তিযোদ্ধাদের।

মুজাহিদের মামলায় সাক্ষী ছিলেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেলের মৃত্যুদণ্ড নিশ্চিত হওয়ার পর চ্যানেল আই অনলাইনের কাছে আরেকবার বর্ণনা করলেন কিভাবে মোহাম্মদপুরের  ফিজিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন মুজাহিদ।

রুস্তম আলী বলেন, সারা বাংলাদেশে যতো হত্যাযজ্ঞ চালানো হতো তার আগে রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনীর সব মিটিং হতো এই কলেজ ক্যাম্পাসে। কলেজটি ছিলো যুদ্ধাপরাধীদের সব কাজের হেড কোয়ার্টার।

‘এখানে নারীদের ধরে এনে নির্যাতন করা হতো। ছেলেদের ঝুলিয়ে মারা হতো। ভুলে পাকিস্তানের পক্ষের কাউকে ধরে আনা হলে ছেড়ে দেওয়া হতো। বাকি সবাইকে গুলি করে মেরে ফেলতো তারা। কোনো মুক্তিযোদ্ধা যদি পানি চাইতো, তা হলে তাদের পেশাবও খাওয়ানো হতো,’ মুজাহিদের নির্মমতার কথা বলতে গিয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে রুস্তম আলীর।

Reneta

এসব স্মৃতির কথা মনে পড়লে এখনও খুব অশান্তি লাগে তার। বলেন: বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এখানেই। আল বদর আল শামস, মুজাহিদ বাহিনীর জন্মও এখান থেকেই। এই কলেজে তাদের ট্রেনিং দিয়ে বাইরে পাঠিয়ে দেয়া হতো।

তিনি জানান, টর্চার সেলটিতে মুজাহিদ যেমন আসতেন, তেমনই আসতেন গোলাম আযম এবং মতিউর রহমান নিজামী।

‘এখানে বসেই তারা পাকিস্তানী বাহিনীর সঙ্গে চা-নাস্তা খেয়ে মিটিং করতেন। মিটিং-এর পর মুক্তিযোদ্ধাদের উপর নতুন করে শুরু হতো অমানুষিক এবং পাশবিক নির্যাতন,’ ৪৫ বছর আগের ওই সময়ের বর্ণনা দিয়ে রুস্তম আলী জানান: বিভিন্ন বিভাগে বাহিনীগুলো কিভাবে কাজ করবে তার দিক-নিদের্শনা ও পরিচালনাও হতো মোহাম্মদপুরের এই টর্চার সেল থেকে।

স্বাধীনতার এতো বছর পর লম্বা সময় নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে রুস্তম আলী বলেন, আগের সরকারগুলোর ব্যর্থতার জন্য বিচারগুলো এতো বছর ঝুলে ছিলো। এখন সরকার চেষ্টা করেছে, তাই বিচার হচ্ছে।

‘আন্তর্জাতিক ট্রাইবুন্যাল হওয়ার কারণে সাক্ষ্য দেওয়ার মতো সাহস হওয়ার কারণে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে,’ বলেও মনে করেন মুজাহিদের মামলার সাক্ষী।

সাক্ষী হওয়ার কারণে তিনি ভয় পান না। কিন্তু মনে করেন যে সাক্ষী সুরক্ষা আইন হলে যারা সাক্ষী তারা এবং তাদের সন্তানরা নিরাপদ বোধ করবেন।  তিনি জানান, কয়েক মাস ধরে মিটিং হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সাক্ষী সুরক্ষা আইন নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT