বিপিএলে সেঞ্চুরির দেখা মিলেছে তিনটি। তবে ৫ উইকেট দখলের কীর্তি কেউ গড়তে পারছিলেন না। শেষ দিকে এসে অতৃপ্তি মিটল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ফরচুন বরিশালের ৫ ব্যাটারকে ফেরান সাজঘরে। তাতে সাকিব আল হাসানের দল থেমে গেছে মাত্র ১২১ রানে।
শের-ই-বাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে ১৯.৫ ওভারে সব উইকেট হারায় বরিশাল। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৬ ও করিম জানাত ৩২ রান করেন। সেট হওয়া দুই ব্যাটারকে আউট করেন মুগ্ধ। ৩.১ ওভারে ২৩ রানে নেন ৫ উইকেট।
তার আগের সেরা বোলিং ছিল ৩০ রানে ৩ উইকেট। সেটি ছাপিয়ে বড় অর্জনে নাম লেখালেন মুগ্ধ।
আন্দ্রে রাসেল, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।
আজকের ম্যাচে যারা জিতবে তারা ছুঁয়ে ফেলবে শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্সকে। প্লে-অফের আগে কুমিল্লা ক্যারিবিয়ান তারকা রাসেল ও সুনিল নারিনকে উড়িয়ে আনে।







