তারকাখ্যাতি তারকাদের জন্য বেশ সমস্যাই বটে। শান্তিতে প্রেমও করা যায় না! নাহলে কি আর লিওনার্দো ডিক্যাপ্রিওর ছদ্মবেশে ডেট এ যাওয়া লাগে!
এক বছরেরও বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। প্রেমিকা আর্জেন্টিনার মডেল ও অভিনেত্রী কামিলা মোহনে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডোর পাহাড়ে ঘেরা শহর আসপেন-এ প্রেমিকা কামিলার সঙ্গে ডিনার ডেট-এ গিয়েছেন ডিক্যাপ্রিও। সেখানে নিজের পরিচয় ঢাকার জন্য বড় বেসবল ক্যাপ এবং কালো কোট পরেছেন তিনি। মুখের বেশিরভাগ অংশ ক্যাপে ঢাকা থাকলেও ৪৫ বছর বয়সী এই তারকাকে ২২ বছর বয়সী প্রেমিকার সঙ্গে দেখে চিনে ফেলে ভক্তরা।

একইদিন সকালেও দুজনকে শপিং করতে দেখেছে অনেক ভক্ত। তাদের সঙ্গে ডিক্যাপ্রিওর কাছের বন্ধু অভিনেতা লুকাস হাসও ছিলেন। শ্যানেল এবং লোরো পিয়ানার মতো অভিজাত ব্র্যান্ডের দোকানে তাদেরকে কেনাকাটা করতে দেখা গিয়েছে। এসময়ে ডিক্যাপ্রিও বড় হুডি এবং সানগ্লাসে চেহারা আড়াল করে রেখেছিলেন। টাইমস অব ইন্ডিয়া







