চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ পুড়িয়েছেন খালেদা: আনন্দবাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ পূর্বাহ্ন ০৯, জুন ২০১৫
বাংলাদেশ
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়ে বেগম খালেদা জিয়া মুখ পুড়িয়েছেন মন্তব্য করে প্রতিবেদন প্রকাশ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। বিএনপি নেতাদের একাংশের মতামতের বরাত দিয়ে তারা এ প্রতিবেদন তৈরি করে।

এতে বলা হয়েছে, খালেদা জিয়া নিজে উদ্যোগী হয়েই মোদির সঙ্গে দেখা করার জন্য অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই বৈঠকের কারণেই তিনি এখন সবার আলাপ-আলোচনার বস্তু।

গত সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় এখন কার্যত অপ্রাসঙ্গিক বিএনপি; এমন মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, সংসদে এখন বিএনপির কোনো প্রতিনিধি না থাকায় বাংলাদেশ সফরে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছে বিএনপি এবং দলের নেত্রী খালেদা জিয়ার কূটনৈতিক গুরুত্ব তলানিতে ঠেকেছে।

ফলে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসহায় অবস্থাটিই যেন আরো প্রকট আকারে সবার নজরে এসেছে বলে মন্তব্য করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, প্রটোকল মেনে ভারতের প্রধানমন্ত্রীর কাছে খালেদার আগে সময় পেয়েছিলেন জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদ, জাসদ-এর হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। সরকারের শরিক হিসেবে সংসদে তাদের বেশ কয়েজন প্রতিনিধি থাকায় মোদির সঙ্গে দেখা করতে অগ্রাধিকার পেয়েছেন তারা।

এর ফলে খালেদাকে বসিয়ে রেখে তার সামনেই ডাক পড়ে মেনন-ইনুদের। এ কারণে সবার শেষে খালেদার জন্য মোদির হাতে সময় ছিলো মাত্র দশ মিনিটের মতো। সময় পাবেন না বুঝে আগে থেকেই নিজের বক্তব্য হাতে লিখে নোট করে নিয়ে যান খালেদা। দুঃখের বিষয় সেগুলোর সবগুলো পড়েও উঠতে পারেন নি তিনি।

Reneta

তবে ওই সাক্ষাতে খালেদা একজন বিদেশি সরকার প্রধানের কাছে নিজ দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে যে অভিযোগ করেছেন তাতে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সবই কুক্ষিগত করে রেখেছেন বলেও অভিযোগ করেন খালেদা।

প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার বলেছে, খালেদা মোদির কাছে দিল্লির আগের মনমোহন সরকারের বিরুদ্ধেও অনুযোগ করেছেন।

তবে তিনি নালিশ করে সুবিধা করতে পারেননি বলেও জানানো হয়। বরং মোদি উল্টো তাকে প্রশ্ন করেছেন, তিনি কেনো শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ গ্রহণ করছেন না? জবাবে খালেদা বলেছেন, তিনি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছেন, কিন্তু সরকারের আচরণে ফিরে এসেছেন।

এরপর মোদি তাকে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে এড়িয়ে অন্য কোনো পথে হাঁটার সুযোগ সংসদীয় ব্যবস্থায় নেই। এর মাধ্যমে মোদি তাকে সরকারের সঙ্গে আলোচনায় বসতেই পরামর্শ দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়।

এছাড়াও বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী ও পণ্য যোগাযোগের বিষয়টিকে সমর্থন জানিয়ে খালেদা জিয়া মোদির মন পাবার চেষ্টা করেছেন বলে মন্তব্য করে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দবাজার পত্রিকাখালেদা জিয়াবিএনপিমোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT