চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ খুললেন শোকে পাথর কোবে ব্রায়ান্টের স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্পোর্টস
A A
কোবে ব্রায়ান্ট-স্ত্রী

হেলিকপ্টার দুর্ঘটনায় স্বামী-সন্তানকে একসঙ্গে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়া কোবে ব্রায়ান্টের স্ত্রী ভেনেসা অবশেষে মুখ খুলেছেন। জানিয়েছেন ঘটনার আকস্মিকতায় তার ভেঙে পড়ার কথা।

ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে বৃহস্পতিবার চার মেয়েসহ পুরো পরিবারের একটি হাসিখুশি ছবি পোস্ট করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে ভেনেসা জানিয়েছেন, এ ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি। বলেন, ‘আমাদের যন্ত্রণা বোঝানোর মতো ভাষা নেই আমাদের কাছে।’

‘পোস্টে ভেনেসা লিখেছেন: ‘আমার প্রিয় স্বামী ও আমার সন্তানদের অসাধারণ বাবা কোবে এবং আমার সুন্দর, মিষ্টি, আদরের চমৎকার মেয়ে, ন্যাটালিয়া, বিয়াংকা ও ক্যাপ্রির প্রিয় বোন জিয়ানার আকস্মিক মৃত্যুতে আমরা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছি।

আমার ইচ্ছা হচ্ছে, তারা যদি চিরকাল আমাদের সঙ্গে থাকত। আশীর্বাদরূপী এই মানুষ দু’টোকে খুব দ্রুত আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হলো। আমি জানি না আজকের পরের দিনগুলোতে আমাদের জীবনে কী আসতে যাচ্ছে এবং তাদেরকে ছাড়া জীবন কল্পনা করাও আমাদের জন্য অসম্ভব।’

এই ভয়াবহ সময়ে যারা পাশে থেকেছেন, আত্মীয়, বন্ধু-পরিজনসহ জনগণের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য নিজের এবং মেয়েদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান ভেনেসা।

Reneta

একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য তিনি মামবা স্পোর্টস ফাউন্ডেশন নামে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।

 

 

View this post on Instagram

 

My girls and I want to thank the millions of people who’ve shown support and love during this horrific time. Thank you for all the prayers. We definitely need them. We are completely devastated by the sudden loss of my adoring husband, Kobe — the amazing father of our children; and my beautiful, sweet Gianna — a loving, thoughtful, and wonderful daughter, and amazing sister to Natalia, Bianka, and Capri. We are also devastated for the families who lost their loved ones on Sunday, and we share in their grief intimately. There aren’t enough words to describe our pain right now. I take comfort in knowing that Kobe and Gigi both knew that they were so deeply loved. We were so incredibly blessed to have them in our lives. I wish they were here with us forever. They were our beautiful blessings taken from us too soon. I’m not sure what our lives hold beyond today, and it’s impossible to imagine life without them. But we wake up each day, trying to keep pushing because Kobe, and our baby girl, Gigi, are shining on us to light the way. Our love for them is endless — and that’s to say, immeasurable. I just wish I could hug them, kiss them and bless them. Have them here with us, forever. Thank you for sharing your joy, your grief and your support with us. We ask that you grant us the respect and privacy we will need to navigate this new reality. To honor our Team Mamba family, the Mamba Sports Foundation has set up the MambaOnThree Fund to help support the other families affected by this tragedy. To donate, please go to MambaOnThree.org. To further Kobe and Gianna’s legacy in youth sports, please visit MambaSportsFoundation.org. Thank you so much for lifting us up in your prayers, and for loving Kobe, Gigi, Natalia, Bianka, Capri and me. #Mamba #Mambacita #GirlsDad #DaddysGirls #Family ❤️

A post shared by Vanessa Bryant ? (@vanessabryant) on Jan 29, 2020 at 4:59pm PST

গত ২৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট নিহত হন। ওই ঘটনায় তার চার মেয়ের একজন, ১৩ বছর বয়সী জিয়ানাসহ নিহত হন আরও আটজন।

মামবা স্পোর্টস অ্যাকাডেমিতে আয়োজিত একটি স্থানীয় যুব বাস্কেটবল টুর্নামেন্টে জিয়ানার দলটিকে খেলা বিষয়ে পরামর্শ দিতে যাচ্ছিলেন ৪১ বছর বয়সী ব্রায়ান্ট।

নিহতদের মধ্যে রয়েছেন টুর্নামেন্টে অংশ নেয়া আরও দু’জন ১৩ বছর বয়সী কিশোরী, তাদের তিনজন অভিভাবক, হেলিকপ্টারের পাইলট এবং দলটির কোচ।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে ওই সময় লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে অবস্থিত এলাকাটিতে ঘন কুয়াশা থাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: কোবে ব্রায়ান্টবাস্কেটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nগত ২৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট নিহত হন। ওই ঘটনায় তার চার মেয়ের একজন, ১৩ বছর বয়সী জিয়ানাসহ নিহত হন আরও আটজন।\r\n\r\nমামবা স্পোর্টস অ্যাকাডেমিতে আয়োজিত একটি স্থানীয় যুব বাস্কেটবল টুর্নামেন্টে জিয়ানার দলটিকে খেলা বিষয়ে পরামর্শ দিতে যাচ্ছিলেন ৪১ বছর বয়সী ব্রায়ান্ট।\r\n\r\nনিহতদের মধ্যে রয়েছেন টুর্নামেন্টে অংশ নেয়া আরও দু’জন ১৩ বছর বয়সী কিশোরী, তাদের তিনজন অভিভাবক, হেলিকপ্টারের পাইলট এবং দলটির কোচ।\r\n\r\nদুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে ওই সময় লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে অবস্থিত এলাকাটিতে ঘন কুয়াশা থাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["- সেমি লিড","আন্তর্জাতিক","স্পোর্টস"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2020/01/Kobe-Brayant-wife2_30-01-20.jpg","width":862,"height":536},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}