চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশালীন অবস্থায় মেয়েদের নিয়ে ফেসবুক লাইভ করত ফুয়াদ: র‌্যাব

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:৪৫ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
অপরাধ
A A

নিজের ফ্ল্যাটে অশালীন অবস্থায় নিজে মুখোশ পরে মেয়েদের পাশে বসিয়ে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করত ফুয়াদ। এছাড়া এসব ভিডিও নিজের ৮টি ওয়েবসাইটে আপলোড করা সহ বিদেশি অনেক পর্নোগ্রাফি সাইটে উচ্চমূল্যে বিক্রি করত। বিদেশি এমন লক্ষাধিক পর্নোসাইট থাকলেও বাংলাদেশে ফুয়াদই প্রথম বাণিজ্যিক আকারে নিজেকে এই পেশায় নিয়োজিত করে বলে জানায় র‌্যাব।

বুধবার বিকেলে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো: সারওয়ার বিন কাশেম।

তিনি বলেন: নিজের ফ্ল্যাটে অশালীন অবস্থায় মেয়েদের পাশে বসিয়ে নিজে মুখোশ পরে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করত ফুয়াদ। যা অপ্রাপ্ত বয়স্কসহ অনেক লোক প্রত্যক্ষ করত। সে ওই ফ্ল্যাটে পর্নো ভিডিও তৈরি করে মোটা অংকের বিনিময়ে বিক্রয় করত। এভাবে অবৈধ পর্নো জগতে সে নিজেকে প্রতিষ্ঠিত করে।

জিজ্ঞাসাবাদে ফুয়াদ জানায় ২০১১ সালে কমিশনের বিনিময়ে বাসা ভাড়া করে দেয়ার ব্যবসা শুরু করে এবং বিভিন্ন ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞাপন দেয়। এছাড়া সে দেশি ও বিদেশি নাগরিকদের গুলশান ও উত্তরায় বিভিন্ন বাসা ভাড়া দিয়ে কমিশন নিতো।

‘২০১৪ সালে সে ইন্টারনেটের ব্যবসা শুরু করেছিল। এ সময়ে সে বিভিন্ন পর্নোসাইটে বিচরণ করে এবং সে তার নেশাকে (মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করা) পেশায় পরিণত করার চিন্তা-ভাবনা করে এবং দুটি বৈধ ব্যবসার অন্তরালে সে ২০১৫ ও ২০১৬ সালে ২টি ওয়েবসাইটের মাধ্যমে পর্নোগ্রাফির ব্যবসা শুরু করে।’

র‌্যাব-১ অধিনায়ক জানান, ফুয়াদ ৮টি পর্নোগ্রাফির ওয়েবসাইট পরিচালনা করতো। সে বিভিন্নভাবে সংগৃহীত মেয়েদের আপত্তিকর ছবি, মোবাইল নম্বর ওয়েব সাইটে প্রকাশ করত। অবশ্য এসব সাইটে সবার প্রবেশের অনুমতি ছিল না। এসব সাইটে প্রবেশের জন্য ফুয়াদ টাকার বিনিময়ে আলাদা আলাদা পাসওয়ার্ড সরবরাহ করত। সাইটে নির্ধারিত দাম অনুযায়ী মেয়ে পছন্দ করার পর সম্ভাব্য খদ্দেরদের নিজের উত্তরার ফ্ল্যাটে শারীরিক সম্পর্কের ব্যবস্থাও করে দিত।’

Reneta

‘এ ছাড়া বিভিন্ন যুবকের কাছ থেকে গোপনে ধারণ করা অশ্লীল ভিডিও কিনে নিতো এবং তার সাইটে তা উপস্থাপন করতো। তার এই সাইটগুলো থেকে ভিডিও বিদেশি অনেক পর্নোগ্রাফি সাইটে উচ্চমূল্যে বিক্রি হতো। বিদেশি এমন লক্ষাধিক পর্ণো সাইট থাকলেও বাংলাদেশে ফুয়াদই প্রথম বাণিজ্যিক আকারে নিজেকে এই পেশায় নিয়োজিত করে।’

অশ্লীল এই আটটি ওয়েবসাইট বন্ধ করার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-১ অধিনায়ক সারওয়ার।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় র‌্যাবের অভিযানে রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকা থেকে ইন্টারনেটের ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ব্যবসার মূলহোতা মো: ফুয়াদ বিন সুলতানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে পাইরেটেড সিডি ও পর্ণোগ্রাফি বিস্তারের কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, ওয়েবক্যাম ও যৌন উদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবহৃত ইয়াবা উদ্ধার করা হয়।

ছবি: আরেফিন তানজীব

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT