প্রথম দিনের দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দর্শকরা এবার চোখ রাখছে ‘একেএস বিপিএল ফোর’র দ্বিতীয় দিনের দুই ম্যাচের দিকে।
শনিবার দুপুর ২টায় গত আসরের ফাইনালিস্ট বরিশাল বুলস খেলবে চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে। তামিম ইকবালের নেতৃত্বে গড়া চিটাগং ভাইকিংসে রয়েছেন তাসকিন, শোয়েব মালিকের মতো তারকারা ।
মুশফিকুর রহিমের অধিনায়কত্বে বরিশাল বুলসেও আল-আমিন হোসেন, শাহরিয়ার নাফীসের মতো তারকা ক্রিকেটারদের মেলা।
সন্ধ্যা সাতটায় অনুষ্ঠেয় দিনের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র প্রতিপক্ষ সাকিব, নাসির, মাহেলা জয়াবর্ধনের ঢাকা ডায়নামাইটস। ঢাকার অধিনায়কত্ব করবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।








