চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখে হাসি, মাঠে লড়াইয়ের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

উপমহাদেশের পিচ বরাবরই স্পিনারদের জন্য উইকেটপ্রসবা। যে কারণে অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নকে ঘিরেই অস্ট্রেলিয়ার প্রত্যাশা অনেক। মার্চে ভারতের মাটিতে দুর্দান্ত বল করেছেন। টাইগারদের বিপক্ষে লায়ন কী পারবেন সেই ধারাবাহিকতা ধরে রাখতে? অজি স্পিনার অবশ্য নির্ভার থেকে উপভোগ করে যাওয়ার কথাই বলছেন। সঙ্গে বলেছেন তুমুল লড়াইয়ের কথাও।

শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ-চ্যালেঞ্জ নিয়ে লায়ন বললেন, ‘আমি চাপমুক্ত থেকে বোলিং করতে চাই। উপভোগ করতে চাই। সিরিজটাও জিততে চাই।’

বাংলাদেশ সফরে লায়ন অজিদের ভরসার নাম। সফরকারীদের স্পিন আক্রমণের কেন্দ্রে থাকা লায়ন অবশ্য সমান ভরসা রাখছেন পেসারদের উপরও, ‘আমাদের দলে জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও জ্যাকসন বার্ডের মতো পেসার আছে। এমন কন্ডিশনেও বল মুভ করাতে পারে তারা। শ্রীলঙ্কায় ও ভারতে আমরা সেটি দেখেছি। আমার মনে হয় না বাংলাদেশের কন্ডিশন তার থেকে খুব আলাদা।’

অস্ট্রেলিয়ান স্পিন আক্রমণের তুলনায় বাংলাদেশের স্পিনারদের এগিয়ে রেখেছেন সাকিব আল হাসান। সিরিজের দুটি টেস্ট জেতার লক্ষ্যের কথাও গতকাল সংবাদ মাধ্যমকে বলেছেন টাইগার অলরাউন্ডার। একই লক্ষ্য অজিদেরও।

‘আমাদেরও লক্ষ্য আছে, সেটি এখানে জানাতে চাই না। আমরা মুখে হাসি নিয়ে ক্রিকেট খেলতে চাই এবং বাংলাদেশের বিপক্ষে তুমুল লড়াই করতে চাই। বাংলাদেশ ভালো দল। আমরা দুটি টেস্ট খেলতে এসেছি। চেষ্টা করব, নিজেদের সেরাটা করতে। আশা করি, সিরিজ জিতেই ফিরব।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগ নেত্রী জানালেন ‘সালোয়ারের ওপর গেঞ্জি’ নোটিশের পেছনের কথা

পরবর্তী

বাঙালি নারীর পোশাক ও শালীনতা

পরবর্তী
বাংলাদেশের শহরে একটি বিলবোর্ডে বাংলা ভাষায় লেখা তথ্যচিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালি নারীর পোশাক ও শালীনতা

কোরবানির বর্জ্য পরিষ্কার করছে একজন শ্রমিক, ডিএনসিসির উদ্যোগে দ্রুত অপসারণের পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনেরও কম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করবে ডিএনসিসি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি অবনতি হয়েছে: জাতিসংঘ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT