ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং বর্ধিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচনের তফসিল তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ আদেশ দেন। যে দুজনের রিটে এই আদেশ, তাদের একজন বিএনপি নেতা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বলেন,
‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ নির্বাচন স্থগিত চেয়ে আদালতে গতকাল রিট করেছিলেন ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ২ জন চেয়ারম্যান। রিটের প্রেক্ষিতে আজ তিন মাসের জন্য তফসিল স্থগিত করলো আদালত।
বিষয়টি স্পষ্ট- বিএনপি জামাত জোট মুখে নির্বাচনের কথা বললেও তারা নির্বাচনকে ভয় পায়। তারা জানে, তাদের লুটপাট , বিদেশে অর্থপাচার , জ্বালাও পোড়াও এর সহিংস রাজনীতির জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। নিশ্চয় দলীয় নির্দেশ নিয়েই থানা বিএনপির সাধারণ সম্পাদক আদালতে রিট করেছেন।’








