আফগানিস্তানে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অপহৃত দুই কর্মকর্তা প্রধান প্রকৌশলী হাজি শওকত (৫০) এবং হিসাবরক্ষক মোঃ সিরাজুল ইসলাম (৩৭) মুক্তি পেয়েছেন। গত মাসের ১৭ তারিখে অপহরণের ১৮ দিন পর আজ তাদের মুক্তির তথ্য পাওয়া গেছে। আফগান সরকারের সহায়তায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যায়।
১৭ মার্চ তারিখে আফগানিস্তানের কুন্দুজ এলাকা থেকে প্রাইভেটকারযোগে বাঘলান শহরে যাওয়ার পথে ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছিলো।
এর আগে ২০১২ সালে আফগানিস্তানের ঘোর প্রদেশে ব্র্যাকের একটি অফিসে ঢুকে গুলি করে মহিউদ্দিন নামের এক কর্মকতাকে হত্যা করা হয়। অপহরণের উদ্দেশ্য সফল না হওয়াতেই মৌলবাদী তালেবান সন্ত্রাসীরা ওই হত্যাকাণ্ড চালিয়ে ছিলো বলে ধারণা করা হয়।









