চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল শতবর্ষীয়ান অমিতাভের ‘১০২ নট আউট’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ন ০৫, মে ২০১৮
বিনোদন
A A

অবশেষে মুক্তি পেল উমেশ শুক্লা পরিচালিত এবং অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর অভিনীত ছবি ‘১০২ নট আউট’। সিনেমাটির কাহিনী এক বৃদ্ধ বাবা ও তার বৃদ্ধ ছেলেকে নিয়ে। বাবা ও ছেলের ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে নির্মিত এই ছবিতে অমিতাভ আছেন বাবা হিসেবে আর তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর!

এ ছবিতে ১০২ বছর বয়সী একজন বৃদ্ধের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আর তার ছেলে ভূমিকায় ঋষি কাপুরের বয়স দেখানো হয়েছে ৭৫ বছর। কিন্ত অমিতাভের বয়স বেশি হওয়া সত্বেও তিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে রেকর্ড সৃষ্টি করতে চান। বয়স হলেও নিজেকে সতেজ-সজীব প্রাণের মানুষ ভাবতে চান তিনি, সেভাবে জীবনযাপন করেন।

ছবিতে অমিতাভের চরিত্রের নাম দত্তত্রেয় ভাখারিয়া এবং বাবুলালের চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর।

সম্প্রতি ছবির ‘কুলফি’ নামের একটি গান প্রকাশিত হয়। গানটি শুরু হয় অমিতাভের একটি ডায়ালগ দিয়ে। যেখানে অমিতাভ বলেন, ‘যখন সন্তানরা অপদার্থ হয়ে যায়, তখন তাদের ভুলে যাওয়া উচিত। মনে রাখা উচিত শুধু তাদের ছেলেবেলাকে।‘

অর্থাৎ পিতা পুত্রের মধ্যে ভুল বোঝাবুঝির ইঙ্গিত পাওয়া যায়। দত্তত্রেয় চান তার ছেলেকে হাসিখুশি দেখতে। কিন্তু ছেলে বাবুলাল নিজের মতো বোরিং, খিটখিটে এক বৃদ্ধ হয়েই বাকি জীবনটা কাটাতে চান। একসময় বাবুলালকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন দত্তত্রেয়। কারণ বদমেজাজি বাবুলাল দত্তত্রেয়ের বিশ্বের প্রবীণতম মানুষ হয়ে উঠতে বাধা হতে পারেন।

সিনেমাটির ট্রেলার প্রকাশ্যে আসার পরই তুমুল শোরগোল পড়ে যায় ‘১০২ নট আউট’ ছবিটি নিয়ে। কারণটা অবশ্যই দুই হাই প্রোফাইল অভিনেতার একই সঙ্গে পর্দায় আগমন। ‘কাভি কাভি’, ‘আজুবা’, ‘ওমর আকবর অ্যান্টনি’র মতো বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ-ঋষি। দীর্ঘ ২৭ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা গেল এ দুই অভিনেতাকে।

Reneta

এদিকে সম্প্রতি ‘১০২ নট আউট’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অমিতাভের শাশুড়ি ইন্দিরা ভাদুড়ি, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, রণবীরের মা নিতু কাপুর, হেমা মালিনী, রেখা, ডেভিড ধাওয়ানসহ অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভঋষি
শেয়ারTweetPin3

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT