চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেল পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য ক্লে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বিশ্বের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন ও পুরস্কার প্রাপ্তির পর এবার ইউটিউবে মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ক্লে’। আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট এর কর্ণধার জুলফিকার জাহেদী এমন খবরই দিলেন।

শুক্রবার রাতে রাজধানীর দীপনতলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট-এর ইউটিউবে চ্যানেলে চলচ্চিত্রটির মুক্তি দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী ও ‘দ্য ক্লে’-এর কুলা-কুশলী।

প্রকৃতি, পরিবেশ ও সময়ের ব্যবধানের স্রোতে ভেসে গেছে বাংলার কৃষ্টি সংস্কৃতি। ফলে বাংলায় ঢুকে গেছে অপসংস্কৃতি। আগেকার বাঙালি সারা দিন শত খাট-খাটুনির পর ক্লান্ত হয়েও অপেক্ষায় থাকতো একটি সন্ধ্যার জন্যে। কখন হবে সন্ধ্যা। আর কখন শুনবে মাটির গান, জুড়াবে তাদের প্রাণ। এখনকার মানুষ গান শোনার সময় পায়না। শুধু শহর নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে গেছে বিদেশি টিভি চ্যানেল। আজ কাদা মাটির দেশে প্রবেশ করেছে পোড়া মাটি। এ পোড়া মাটি আজ পুড়ে তৈল করে দিচ্ছে বাঙালির রক্ত মাংস, ‘দ্য ক্লে’ এমনই একটি জীবন ও বাস্তবতা।

উদীয়মান লেখক হুমায়ন কবীরের মূলভাবনা এবং তরুণ কবি ও নাট্যকার আসমা শাওনের গল্প, চিত্রনাট্য ও সংলাপ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য ক্লে’ চলচ্চিত্রটি। যা পরিচালনা করেছেন এম.এইচ.এম. মুবাশশির। ১৫ মিনিট দৈর্ঘ্যরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- ওমর ফারুক, শামীম হাসান সরকার, মাকসুদা তিশা, আহমেদ রিপন, শারমিন শিমু, আমিন আকবরীসহ আরও অনেকে।

দ্য টাইমস মিডিয়া লি. নিবেদিত জলছবি ফিল্মস ও আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট পরিবেশিত ‘দ্য ক্লে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জুলফিকার জাহেদী ও এম.এইচ.এম. মুবাশশির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘৩৬০ ডিগ্রি’ বল কি বেআইনি?

পরবর্তী

বৃহৎ কৃষিযন্ত্রের প্রদর্শনীতে স্বয়ংক্রিয় যন্ত্রের পসরা

পরবর্তী

বৃহৎ কৃষিযন্ত্রের প্রদর্শনীতে স্বয়ংক্রিয় যন্ত্রের পসরা

ফাইল ছবি

সুষ্ঠু নির্বাচনের উল্টোপথে হাঁটছে সরকার: রিজভী

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT