সার্ফিং নিয়ে বাংলাদেশে প্রথমবার নির্মিত চলচ্চিত্র ‘ন ডরাই’। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকা ক্লাবে ‘ন ডরাই’র মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, নির্মাতা তানিম রহমান অংশু, অভিনেতা শরিফুল রাজ, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, সংগীতশিল্পী জেফার রহমানসহ সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।







