চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির মিছিলে এক দিনে তিন ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

নতুন বছরের প্রায় দুই মাস শেষ হতে চললো, কিন্তু এখনো বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি কোনো ছবি। হাতে গোনা যে কয়টি ছবি মুক্তি পেয়েছে, তারমধ্যে কিছুটা ব্যতিক্রম শাকিব খান ও কাজী হায়াৎ জুটির প্রথম ছবি ‘বীর’।

এরমধ্যে মার্চের প্রথম শুক্রবারেই মুক্তির মিছিলে আছে অন্তত তিনটি ছবি। আগে থেকেই প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে মুক্তির অনুমতি নিয়েছে ‘চল যাই’ এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘হলুদবনি’। নতুন করে শোনা যাচ্ছে, মার্চের প্রথম শুক্রবার (৬ মার্চ) মুক্তি পেতে পারে বিগ বাজেটের ছবি ‘শাহেনশাহ’।

উৎসব ব্যতীত দুইয়ের অধিক ছবি মুক্তির নিয়ম নেই। তাহলে তালিকায় সবার পরে এসে ‘শাহেনশান’ মুক্তি পাবে? এ প্রসঙ্গে প্রযোজক সমিতির সেক্রেটারি শামসুল আলম বলেন, মুঠোফোনে ‘শাহেনশাহ’র প্রযোজক বিষয়টি জানিয়েছেন। শুনেছি লিখিত দিয়েছেন।

তিনি বলেন, সিনেমা হল বাঁচাতে বড় আয়োজনের ছবি দরকার। প্রতি মাসে অন্তত একটি বড় আয়োজনের ছবি মুক্তি পেলে হল মালিকসহ ছবি সংশ্লিষ্টদের সংকট কিছুটা কমবে। বিশেষ বিবেচনায় ‘শাহেনশাহ’-কেই মুক্তির জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া হতে পারে।

৬ মার্চকে টার্গেট করে ‘শাহেনশাহ’ মুক্তি দিতে এরইমধ্যে সব কিছু গুছিয়ে এনেছে শাপলা মিডিয়া। এই ছবির প্রযোজক সেলিম খান জানান, শাহেনশাহ ঈদে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সিদ্ধান্ত বদলে ফেলেছি। ঈদে মুক্তি দেওয়া হবে বিদ্রোহ, যে ছবির নাম ছিল ক্রিমিনাল। ওই ছবিটি শাহীন সুমন পরিচালিত, অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।

‘শাহেনশাহ’ ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিতে আছেন নবাগত আরেক নায়িকা রোদেলা জান্নাত।

Reneta

এদিকে ৬ মার্চ ছবি মুক্তি দিতে সমস্ত প্রস্তুতি গুছিয়ে এনেছেন হলুদবনি’র বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ৬ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেয়া হবে ‘হলুদবনি’। এরইমধ্যে সোমবার (২৪ ফেব্রিুয়ারি) রাতে ছবির ট্রেলারও প্রকাশ করা হয়।


বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবির তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।


শাহেনশাহ ও হলুদবনি ছাড়াও এদিন মুক্তির প্রতীক্ষায় আছে মাসুমা রহমান তানির ‘চল যাই’ নামের একটি ছবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্র। বঙ্গবন্ধুর একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হূতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চল যাইনুসরাত ফারিয়ারোদেলা জান্নাতলিড বিনোদনশবনম বুবলীশাকিব খানশাহেনশাহহলুদবনি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT