চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ‘গাঙ্গুবাই’ এর চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত বহুল আলোচিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। যেখানে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। আর মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে আলোচিত এই ছবিটি।

জানা গেছে, মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ‘গাঙ্গুবাই’ এর আয় দাঁড়িয়েছে সাড়ে ১০ কোটি রুপি। যেখানে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করেছিলেন, ছবিটির প্রথম দিনের আয় দাঁড়াতে পারে বড়জোর ৬-৮ কোটি রুপি!

তবে মুক্তির প্রথম দিনেই ‘গাঙ্গুবাই’ যে চমক দেখিয়েছে তাতে আর বলার অপেক্ষা থাকে না যে সপ্তাহ শেষে এর আয় সিনে-বিশ্লেষকদের অনুমানকেও ছাড়িয়ে যাবে!

জানা গেছে, ভারতের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিটির বাজেট ১৮০ কোটি রুপি।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এক মাফিয়া কুইনের জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্র নির্যাতিতা নারী ‘গাঙ্গুবাই’। আর সেই চরিত্রে অভিনয় করে এখন ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন আলিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: গাঙ্গুবাইচমকবক্স অফিসসঞ্জয়লীলা বানসালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT