এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও অনলাইনে প্রকাশ হয়ে গিয়েছিলো অনুরাগ কশ্যপের ‘উড়তা পাঞ্জাব’ সিনেমাটি। পাইরেসি সংস্থাগুলো এমন কাণ্ড ঘটিয়েছে এবারও।
সালমানের ‘সুলতান’ সিনেমা নিয়ে যারপরনাই আগ্রহী সালমানভক্তরা। আর ঈদ মানেই সালমান সেটাও তো বিগত কয়েক বছরেরই ট্রেন্ড। কিন্তু ঈদের আগেই অনলাইনে ছড়িয়ে পড়েছে সালমান খান ও অনুশকা শর্মা অভিনীত সিনেমা সুলতান।
পুরো ভারতব্যাপি প্রায় ৪৫০০ সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিলো সিনেমাটি, কিন্তু মুক্তির ঠিক একদিন আগেই এই অনাচার।
সাইবার ক্রাইম বিশেষজ্ঞ দ্বীপ শংকর বলেন, ডার্কনেটে এখন সিনেমাটি সহজলভ্য। হয়তো কিছুক্ষণেই তা পাওয়া যাবে টরেন্টেও।
আরেক বিশেষজ্ঞ কিশলে চৌধুরী ২ ঘন্টা ৩৬ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির নানান স্ক্রিনশটও দেন। যদিও এরপরে মঙ্গলবার থেকে নানান ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপেলোড করার কিছুক্ষণ পরেই লিঙ্কও সরিয়ে নেওয়া হয়েছে।
ইয়াশরাজ ফিল্মসের পক্ষ থেকে অবশ্য এখবর অস্বীকার করা হয়।
এই সপ্তাহের শুরুর দিকে মুক্তির ১৭ দিন আগেই অনলাইনে লিক হয়ে যায় বিবেক ওবেরয়, আফতাব শিভদাসানি ও রিতেশ দেশমুখ অভিনীত সিনেমা গ্রেট গ্র্যান্ড মাস্তি। সিনেমাটির সেন্সর বোর্ড কপি প্রকাশ হয়ে পড়ে অনলাইনে। ফলাফল অর্থনৈতিক ক্ষতি। সঙ্গে সঙ্গেই সিনেমাটির ম্যানেজমেন্ট কমিটি সিনেমাটির লিঙ্ক, টুইট ও ফেসবুক লিঙ্কও সরিয়ে নেয়।
অবশ্য এসব বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।







