চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অনুমতি পেলো সুবর্ণা-সব্যসাচী জুটির ‘গণ্ডি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি পেল ফাখরুল আরেফীন খান পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘গণ্ডি’।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য এবং প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে জানান, বুধবার ‘গণ্ডি’র আনকাট সেন্সর প্রদান করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গণ্ডি’র আনকাট প্রসঙ্গে ‘ভুবন মাঝি’ খ্যাত ফাখরুল আরেফীন খান বলেন, সেন্সর বোর্ড সদস্যরা গণ্ডি দেখার পর বেশ প্রশংসা করেছেন এবং আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছেন। বুধবার বিকেলে সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। তাই মুক্তিতে আর কোনো বাঁধা থাকলো না। আসছে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ছবিটি মুক্তি পাবে।

গণ্ডি’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে।

গেল সেপ্টেম্বরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সব্যসাচী। ‘গণ্ডি’-তে নিজের চরিত্র নিয়ে তখন তিনি বলেন, আমার বিপরীতে কাজ করেছেন সুবর্ণা মুস্তাফা। নিজের বিপরীতে সুবর্ণা মুস্তাফাকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান ভাবছেন বলেই জানিয়েছিলেন এ অভিনেতা।

তার কথায়, আমার সৌভাগ্য যে আমি এমন একজন অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। যিনি অনেক জনপ্রিয় এবং অত্যন্ত গুণী। ফলে এই ছবিতে কাজ করতে এসে একটা বিষয় বুঝেছি এই ছবিতে আমি ‘হ্যাঁ’ বলে ভুল করিনি।

Reneta

অবসরে থাকা দুজন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে এসেছে গণ্ডিতে। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে মোট তিনটি গান রয়েছে। গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও দ্বীপ। গড়াই ফিল্মস প্রযোজিত এই ছবির আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

ফাখরুল আরেফীন খান পরিচালিত দ্বিতীয় ছবি ‘গণ্ডি’। এরআগে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ২০১৭ সালে তিনি ‘ভুবন মাঝি’ নামের একটি ছবি পরিচালনা করেন। ১৯৭০ সাল থেকে ২০১৩ সালের কিছু সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত সেই ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার তারকা অভিনেতা পরমব্রত চ্যাটার্জী, বাংলাদেশের অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান।

Jui  Banner Campaign
ট্যাগ: দেবজ্যোতি মিশ্রফাখরুল আরেফীন খানমাজনুন মিজানলিড বিনোদনসব্যসাচী চক্রবর্তীসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ইতিহাসের তুলনায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬

জয়ের পথে আবদুল আউয়াল মিন্টু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ের আগে মার্কিন ব্যাটারের আকুতি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT