চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার সেই নৃশংস দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
নেতৃবৃন্দের মুক্তিযোদ্ধা স্মরণ অনুষ্ঠান, লাল ব্যাকগ্রাউন্ডে বাংলা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোবাবার ৭ নভেম্বর। মুক্তিযুদ্ধের বীর সৈনিক খালেদ মোশাররফ বীর উত্তম, কে এন হুদা বীর উত্তম এবং এ টি এম হায়দার বীর বিক্রমসহ অসংখ্য সৈনিক হত্যার সেই দিন।

দেশের বিশিষ্টজনদের মতে, সিপাহী বিপ্লবের নামে সেদিন থেকে শুরু হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যা প্রক্রিয়া। যার শেষ হয় ১৯৮১ সালের  ৩০ মে জিয়াউর রহমান  হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।

১৯৭৫ সালের এই দিনে সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় এই তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে।

দশম বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তরে অবস্থানকালে সকালে তাদের একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করে দু’জন কোম্পানি কমান্ডার আসাদ এবং জলিল।

সাংবাদিক  অ্যান্থনী ম্যাসকারেনহাস এ নিয়ে তার বইয়ে লিখেছেন, ‘এছাড়াও  এদিন  উশৃংখল জওয়ানরা একজন মহিলা ডাক্তারসহ ১৩ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এমনকি একজন সেনা কর্মকর্তার স্ত্রীকেও সে সময় হত্যা করা হয়’।

লেখক গবেষক গোলাম মুরশিদ তার “মুক্তিযুদ্ধ ও তারপর ” গ্রন্থে  লিখেছেন, শাফায়াত জামিল  বিদ্রোহের খবর পেয়েও থেকে গিয়েছিলেন বঙ্গভবনে। কিন্তু যখন উশৃংখল বিদ্রোহী সেনারা শ্লোগান দিতে দিতে বঙ্গভবনের  কাছাকাছি পৌঁছে যায় তখন তিনি সঙ্গীদের  নিয়ে দেয়াল টপকে পালিয়ে যান। এতে তার পা ভেঙ্গে যায় এবং ভাগ্যচক্রে পরে  ধরা পড়েন। তার জায়গা হয় সামরিক হাসপাতালে। তিনি বেঁচে যান।

এর আগে ৬ নভেম্বর ভোর রাতে গৃহবন্দি জিয়াউর রহমানকে মুক্ত করতে যায় বঙ্গবন্ধুর খুনি ফারুকের ল্যান্সার বাহিনীর একটি দল। বঙ্গবন্ধুকে হত্যায় যার বলিষ্ঠ ভূমিকা ছিল সেই ল্যান্সার মহিউদ্দিন ছিল এই দলের নেতৃত্বে। তারা  জিয়াকে মুক্ত করে নিয়ে আসে কর্নেল রশিদের  দুই নম্বর অ্যার্টিলারি রেজিমেন্টের দপ্তরে।

গোলাম মুরশিদ আরো বলেন, ‘মুক্তি পেয়েই জিয়াউর রহমান সদ্য নিযুক্ত রাষ্ট্রপতির সঙ্গে (বিচারপতি আবু সাদত সায়েম) কথা না বলেই বেতারে  ভাষণ দিতে চলে যান।’

৭১-এর ২৭ মার্চের মতোই সংক্ষিপ্ত ঘোষণা  দিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর  অনুরোধে তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের  দায়িত্ব গ্রহণ করেছেন। একাত্তরের ২৭ মার্চ তিনি প্রথমে নিজেকে  রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেছিলেন। পরে শুধরে নিয়েছিলেন। এবারও  তিনি নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে ঘোষণা করেন। পরে উপ-প্রধান  সামরিক আইন প্রশাসক  হয়েছিলেন।

পরবর্তীতে একে একে গণভোট, প্রেসিডেন্ট নির্বাচন, স্থানীয়  পরিষদ নির্বাচন এবং পার্লামেন্ট নির্বাচন দিয়ে জিয়াউর রহমান নিজেকে প্রেসিডেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করলেও  তার আমলে ২০টির বেশি অভ্যুথান হয়েছিল বলে বিভিন্ন  তথ্যে পাওয়া যায়।

এক হিসাবে  প্রায় প্রতি তিন মাসে  একটি করে অভ্যুথানের চেষ্টা হয়েছিল জিয়ার শাসন আমলে। এ ব্যাপারে গোলাম মুরশিদ বলেন, “একবার ফারুক-রশিদ ইত্যাদির শৃঙ্খলা ভঙ্গকে ক্ষমা করার পর জিয়া সেনাবাহিনীকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে খুবই চেষ্টা করেছিলেন। কিন্তু একটার পর একটা অভ্যুথান সেনাবাহিনীতে হতেই থাকে। প্রতিটি অভ্যুথানের পর বহু সেনা সদস্যকে তিনি ফাঁসিতে ঝোলান।  অনেককে বিনা বিচারেও পাইকারিভাবে হত্যা করে গণকবর দেয়া হয়েছিল। বিশেষ করে ৭৭ সালের  ২ অক্টোবর বিমান বাহিনীর অভ্যুথানের পর শত শত লোককে বিনা বিচারে অথবা সংক্ষিপ্ত বিচারে হত্যা করা হয়েছিল। ফলে এমন অবস্থা দাঁড়ায় যে, বিমান বাহিনীতে মাত্র ১১ জন কর্মকর্তা থাকেন। তাদের মধ্যে বিমান চালাতে পারতেন মাত্র তিনজন”।

মার্কাস ফ্র্যান্ডার মতে, এই অভ্যুথানের কারণে আড়াই হাজার সেনা সদস্য নিহত হয়। সবশেষ ১৯৮১ সালের ৩০ মে  চট্রগ্রামে সামরিক অভ্যুথানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর মেজর জেনারেল মন্জুরসহ অনেক মুক্তিযোদ্ধাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল এবং গুলি করে হত্যা করা হয়েছিল।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ  রোববার দেশব্যাপি সিপাহী জনতার অভ্যুত্থান দিবস নামে দিনটি পালন করবে। সকাল ১১টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার জাসদ নেতা  কর্নেল তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভার আয়োজন করেছে দলটি।

তবে বিএনপিসহ কয়েকটি দল দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করে থাকে।

সূত্র: বাসস

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

পরবর্তী

কার্বন নিঃসরণ কমাতে জাতীয় অবদান এনডিসি তুলে ধরেছে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্বন নিঃসরণ কমাতে জাতীয় অবদান এনডিসি তুলে ধরেছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ বিশ্বকাপ: সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT