চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে সামান্য অনিয়মও লজ্জার

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে মহা প্রহসন ও কোটি কোটি টাকার ঘুষ-বাণিজ্যের অভিযোগ করেছে ‘খেতাবপ্রাপ্ত, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড’ নামের একটি সংগঠন। বুধবার (২২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মুক্তিযোদ্ধাদের সংগঠনটির নেতারা। যাচাই-বাছাইয়ের নামে সর্বজনস্বীকৃত মুক্তিবার্তার লাল বই, প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরিত সনদ, সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর গেজেট ও ভারতীয় তালিকায় নাম আছে—এমন মুক্তিযোদ্ধাদেরও হয়রানি করা হচ্ছে বলে বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। মুক্তিযুদ্ধকালে ভারতে বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে যেসব মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, ১৯৭৩-৭৪ সালে তাদের একটি তালিকা প্রস্তুত করেছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। ভারতীয় তালিকা হিসেবে পরিচিত ওই তালিকায় ৬৯ হাজার ৫০৯ জন মুক্তিযোদ্ধার নাম লিপিবদ্ধ হয়। এরপর থেকে যতবারই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তালিকা তৈরি ও সুযোগ-সুবিধার ঘোষণা এসেছে, তখন থেকেই বেড়ে চলেছে মুক্তিযোদ্ধার সংখ্যা। মুক্তিযুদ্ধের ৪৫ বছরে অনেক মুক্তিযোদ্ধা স্বাভাবিক মৃত্যুবরণ করলেও মুক্তিযোদ্ধাদের সংখ্যা ২ লাখ ৩০ হাজার পর্যন্ত তালিকাভূক্ত হয়েছিল।  আর বর্তমানে বিভিন্ন সময় বেড়ে কমে প্রায় দুই লাখ থেকে এক লাখ ৮০ হাজার জন ‘মুক্তিযোদ্ধা ভাতা’ গ্রহণ করে যাচ্ছেন। আরও এক লাখ ৩৬ হাজার জন নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে আবেদন করেছেন নিজেদের তালিকাভূক্ত করতে, যা বিবেচনাধীন বা প্রক্রিয়াধীন আছে। এই এক লাখ ৩৬ হাজার জন তালিকাভুক্তির সুযোগ পেলে মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়াবে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ, যা হবে ভারতীয় তালিকার পাঁচ গুণ। এই পরিস্থিতির মুখে চলছে যাচাই-বাছাই আর সেসঙ্গে বিভিন্ন অনিয়ম আর অভিযোগের খবর প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে। বাংলাদেশের স্বর্ণ-সন্তান মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বাড়া-কমার এই সংখ্যা বিভ্রান্তি অবশ্যই লজ্জার, সেইসঙ্গে যাচাই-বাছাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রভাব ও লেনদেন করে ভুয়াদের তালিকায় ঢুকে পড়ার মতো ঘটনা ঘটলে তা হবে খুবই দু:খজনক। দেশের বিভিন্ন কর্মকাণ্ডে দুর্নীতি আর অনিয়মের খবর এখন গা সওয়া হয়ে উঠলেও দেশের সর্বোচ্চ গৌরবের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিষয়ক এ ধরণের পরিস্থিতি মেনে নেওয়া কঠিন। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এ বিষয়ে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিন জালিয়াতি: ৫ জনকে ১৪ বছরের কারাদণ্ড

পরবর্তী

সাকিবের সেলফিতে হেরাথ

পরবর্তী

সাকিবের সেলফিতে হেরাথ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT