চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে স্মারকলিপি

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৫:৫৭ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A

কোটা পর্যালোচনা কমিটির দেয়া প্রতিবেদন বাতিলসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের একটি সংগঠন।

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরীতে কোটা বাতিলের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটির দেয়া প্রতিবেদন বাতিলে আন্দোলন করে আসছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন তারা। পরে সেখান থেকে স্মারকলিপি জমা দিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যান মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

মিছিলটি শাহবাগ পর্যন্ত পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখান থেকে ৫ জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা মল্লিকের হাতে স্মারকলিপি তুলে দেন।

রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন ও অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ সালেহ৷

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন দাবি করেন কোটা পর্যালোচনার লক্ষ্যে যে কমিটি করা হয়েছে তাদের অবস্থান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে৷

Reneta

বক্তব্যে তিনি বলেন, “সচিব কমিটি রিপোর্ট দিতে দুই-তিন মাস সময় নিলো। কারো সাথে আলাপ করলো না৷ হঠাৎ করে ঘোষণা দিলো কোনো কোটা থাকবে না। সচিব কমিটি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় আসতে পারে না। ২৪ ঘণ্টার মধ্যে তাদের অপসারণ করতে হবে। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে মেতেছে৷ তাদের প্রতিহত না করে আমরা ঘরে ফিরবো না৷ আমার বিশ্বাস, মুক্তিযোদ্ধাদের অপমান হয়, এমন কিছু এই সরকার করবে না। মুক্তিযুদ্ধ ভোটের রাজনীতি বা ছলচাতুরীর কোনো বিষয় নয়। আশা করি, সরকার ছলচাতুরী করবে না।”

অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেছেন, কোটা বাতিলের সিদ্ধান্ত আবেগবশত ও সংবিধান সম্মত নয়।

তিনি বলেন, ‘সাম্প্রতিক কোটা আন্দোলনের মূল টার্গেট ও মাথাব্যথা ছিল মুক্তিযোদ্ধা কোটা৷ রাষ্ট্র যদি মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে চায়, তাহলে সম্মানের সাথেই সম্মান দিতে হবে ৷ সংবিধানের আলোকে কোটার সমস্যাটা সমাধান করা সম্ভব৷ কোটা বাতিলের সিদ্ধান্তটা আবেগ-বশবর্তী হয়ে দেওয়া হয়েছে৷ কোটা সংস্কার হতে পারে, কিন্তু বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত সংবিধানসম্মত নয়।’

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “কোটা পর্যালোচনা কমিটির কোটা বাতিলের সুপারিশ আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা প্রত্যাখ্যান করছি৷ পাকিস্তান আমলে সিভিল সার্ভিসে নিয়োগ পেতেন ৮ শতাংশ হারে৷ যোগ্যতা থাকা সত্ত্বেও ৯২ শতাংশ পদে পশ্চিম পাকিস্তানিদের নিয়োগ দেওয়া হতো৷ এই ৯২ শতাংশ বাঙালির অধিকার অর্জনে মুক্তিযোদ্ধাদের ভূমিকাই প্রধান৷ তাই বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য কোটার ব্যবস্থা করেছিলেন৷ এখন প্রাক-নির্বাচনী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এই কোটা প্রয়োগ করা হয়৷ সবার সাথে সম-প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পরও তাদের মেধাহীন আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। কোটা পর্যালোচনা কমিটির মুক্তিযোদ্ধা কোটাসহ সব কোটা বাতিলের সুপারিশ দেখে বোঝা যায় কোন চেতনার মানুষেরা প্রশাসনে বসে আছে।”

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ডাকা এই সমাবেশ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে:

১) সামাজিক মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

২) মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কোটা পর্যালোচনা কমিটির প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে।

৩) ৩০% মুক্তিযোদ্ধা কোটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে বিসিএসসহ সব চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি থেকে মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়ন করতে হবে।

৪) মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন ও তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।

৫) স্বাধীনতাবিরোধী রাজাকার ও বংশধরদের চিহ্নিত করে সরকারি সব চাকরি থেকে বহিষ্কার, নাগরিকত্ব বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ফেরত নিতে হবে।

৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT